আমি জানি রিকশায় ঘুরতে তোর খুব ভালো লাগে... ছেলেটা বলে চলে... !
শোন, আমার হাত ধরে উঠবি কিন্তু রিকশায়!
মানে আগে আমি গিয়ে বসবো এরপর তুই আমার হাত ধরে উঠে এসে বসবি...
মেয়েটা বলে চলে হু...!
একদম পাশে এমন ভাবে বসবি যেন
তোর কাঁধ আমার কাঁধে ছুঁয়ে যায়... চুল গুলো খোলা রাখিস রে পাগলী...
যেন বাতাসে বারবার তোর এলো চুল উড়ে এসে আমার বুকে মুখে দস্যিপনা করে...
মেয়েটা খিল খিল করে হেসে উঠে... !
ছেলেটা বলে হাসছিস কেন? ভাল লাগছে না শুনতে... হু...?
মেয়েটা বলে হু...লাগছে...!
শোন, এমন ভাবে বসবি যেন...
তোর প্রতিটি শ্বাস মুগ্ধতায় আমার দম বন্ধ করে দেয়...
রিকশার হুড ফেলা থাকবে... ঝিরঝির বাতাস আমাদের ছুঁয়ে যাবে...
তোর এলো চুল আমার বুকে মুখে এসে দস্যিপনা করবে...
তুই মিটিমিটি হাসবি ...
আমি আলতো করে চুপিসারে তোর কোমরের পেছন দিয়ে
হাত বাড়িয়ে তোকে ধরে রাখবো...
সত্যি বলছি বেশি দুষ্টামি করবো না...
মাঝে মাঝে তোর ওড়নার কোণাটা এসে জ্বালাতন করবে আমি মজা পাবো...
আর তুই ওড়না সামলাতে মিছে ব্যস্ত হবি... আমি ঠোঁট টিপে হাসবো...
এরপর সবুজে ঘেরা এক মাঠের কাছে গিয়ে নামবো ...
নরম সবুজ ঘাসের উপর তুই পা ফেলে চলবি... আমি পাশে থাকবো...
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে যাওয়ার দুস্টামি খেলায়... হেঁটে চলবো ...
মাঠের কোণায় থাকা বেঞ্চে গিয়ে বসবো...
কিছুক্ষন নীরব বসে থাকবো দু’জনে...
এরপর আমি চুপিসারে তোর কোলে মাথা রাখবো...
তুই আলতো করে আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে...
কপালটা একটু ছুঁয়ে দিস... মাথটা একটু হালিয়ে
তোর খোলা চুল দিয়ে আমায় আড়াল করে নিস...
মুখটা কানের পাশে এনে বলিস- ভালোবাসি ভালোবাসি...
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



