
জানিস আমি ৩টা ডায়রী কিনেছি... কেন কিনেছি জানিস...? এগুলোতে আমাদের সব অনুভূতির কথা লিখে রাখবো বলে...!
তুই শয়তানটা তো মাথা গরম করিস সব সময়... একটুতেই তিল কে তাল করিস... চিল্লাপাল্লা করিস...
যা বলতে চাই উল্টো বুঝিস... তাই ঠিক করেছি এই ৩ ডায়রীতে আমাদের যত মান অভিমানের কথা লিখা হবে...
উহু না... শুধু মান অভিমান না... সুখানুভূতির কথা লিখতে হবে... অই যে মনে আছে তোর...
একটা ব্যাপারে তুই বলেছিলি অনুভূতি শেয়ার করতে হবে... এটা ঠিক তেমন... বুঝলি রে মাথা মোটা...?
একটায় সুখ সুখ ভালোবাসা ... আর একটায় কষ্ট কষ্ট অভিমানে ঠাসা... আর একটা স্বপ্ন স্বপ্ন চাওয়া ...
এই ধর তুই অহেতুক আমার সাথে ক্যাচাল করলি... আমি বারবার বলা সত্ত্বেও তুই বুঝলি না কতটা কষ্ট আমায় দিয়েছিস...
রাগে অভিমানে আমিও নীরব থাকলাম তুই বুঝলি না কিছুই... সেটা লিখে রাখলাম কষ্ট কষ্ট অভিমানের ডায়রীতে...
তুই লিখতে পারিস যদি এমন টা আমার দ্বারা হয়... !
আবার সুখ সুখ ভালোবাসা - এই যেমন হুট করে আমাকে চমকে দিতে তোর চুড়ি আনা...
কুলফির বায়না পূরণ কিংবা বৃষ্টি তে ভিজে আমার চোখে ডুব দেয়া... তোর বুকের উত্তাপে ভেজা চুল শুকানো...
এসব থাকবে সুখ সুখ ভালোবাসার ডায়রীতে...!
তুই ও লিখবি এমন সুখানুভূতি ... লিখবি কিন্তু...!
আর ছোট খাটো কিছু আদুরে স্বপ্ন ... আহ্লাদ... ইচ্ছে... চাওয়া - সেটা এমন ও হতে পারে-
“ এখন তো কমলালেবু পেয়ে গেছিস... সিগারেট টা ছেড়ে দে না এবার...”? এসব থাকবে স্বপ্ন স্বপ্ন চাওয়ার ঘরে...!
কিন্তু দু’জন দুপ্রান্তে থেকে কি করে সেই ডায়রী মেইন্টেইন করবো এপ্রসঙ্গ আসতে পারে... উত্তরটা হচ্ছে...
এমন ৩টি ডায়রী দু’জনে কিনে রাখবো... ঠিক ঠাক সব কিছু লিখবো...
আর আপাতত চ্যাটে কিংবা মুঠোবার্তায় কিংবা কখনো চিঠিতে - বিষয়ের ঘরে কোন ডায়রীর কথা বলছি সেটা লিখে পাঠাবো... !
ফোনে কিংবা চ্যাটে কিংবা মেইলে রোজ দু’জনে চেক করবো...
সাথে সাথেই কিছু না বলে একদিন তুই কিংবা আমি দু’জন দুজন কে চমকে দিয়ে মুচকি মুচকি হেসে ডায়রীর কথা ভাববো ......।
পাগল ভাবছিস বুঝি আমায়...হু...? শোন রে গাধা একদিন আর লিখে সব বোঝাতে হবে না...
তখন তুই আমি এমনিতেই দুজন কে বুঝে যাবো...!
শুধু একটুখানি বিশ্বস্ততায় আর পরম আস্থায় আমায় ধরে রাখিস...
ভালোবাসা দিয়ে আগলে রাখিস... আর কি চাই বল...?
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


