পাগলামি ছাড়া ভালোবাসা হয় না রে... যায় না লেখা গল্প...
বলবি তো গল্প দিয়ে জীবন চলে না... পরক্ষনেই বুঝিয়ে দেবো তোকে...
জীবনের কাহিনীগুলাই গল্পে আসে...
> ইচ্ছে করেই ছেলেটার সকালে শার্টের বোতাম ছিড়ে ফেলে চিল্লানো...
কিংবা টাইটা বালিশের নীচে লুকিয়ে রেখে মিছি মিছি মেয়েটিকে ডাকাডাকি...
এ কি কম পাগলামি বল...?
> যত্ন করে বেঁধে থাকা মেয়েটার বেণী খুলে দিয়ে চুল গুলো এলোমেলো করে তাকে
পাগলী পাগলী বলে খ্যাপানো ছেলেটার পাগলামিকে কি বলবি শুনি...?
> বৃষ্টিপাগল মেয়েটির মাঝ রাতের বায়না... “বৃষ্টি হচ্ছে ...ভিজবি “?
এমন আহ্বানে সাড়া না দিয়ে কি ছেলেটার উপায় আছে রে...?
মেয়েটার ওড়নার নীচে মুখোমুখি দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে
ভালোবাসার উষ্ণতা ভাগের মাঝে যে পাগলামি আছে তাকে কি বলবি তুই শুনি...?
> জবজব করে ভেজা মেয়েটার আবার বায়না... আইস্ক্রিম খাবো...
এরপর ছেলেটার নাকে আইস্ক্রিম ঘষে দিয়ে মেয়েটা যে পাগলামিতে মেতে ওঠে
তা কি করে এড়িয়ে যাবে ছেলেটা শুনি...?
বৃষ্টি ভেজা ছেলেটার বায়না এবার এক কাপ চা খাবো...
এমন পাগলামিপনা ছাড়া ভালোবাসা হয় না কি রে হু...?
>> ভালোবাসাটা বাসতে জানতে হয় রে...
ছোট্ট ছোট্ট ভালোলাগা গুলিকে নানা রঙে রাঙিয়ে দিতে হয়...
মাঝে মাঝে এমন পাগলামিপনায় মেতে উঠতে হয় ...
ছোট্ট ছোট্ট রোমান্সে মেতে উঠতে হয় এর জন্য
কোন রোম্যান্টিক মুভি দেখার দরকার নাই...
শুধু নিজের ভেতরের রোম্যান্টিকতাকে উস্কে দিতে হয় ...
তবেই না... ভালোবাসা মধুর হয়...
>>> যারা ভাবছেন কি সব পাগলামি...
তারা দূরে গিয়ে ঘাস লতাপাতার সাথে টিকটিকি আর তেলাপোকা মিশিয়ে মুড়ি খান...
খুক খুক...
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



