>আয় পাশাপাশি হাঁটি ... আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে যাওয়ার খেলেটা খেলি... এবার তুই...
>খুব খুব ইচ্ছে করছে তোর কপাল থেকে কালো টিপ টা খুলে নেই...
> জানিস তোর জন্য এত্তগুলা জোনাক ধরে রেখেছিলাম... ( একটা কাঁচের বোতলে ভরে রেখেছিলাম... ভেবেছিলাম কোন এক আমাবস্যার রাতে সেই জোনাক গুলি বোতল থেকে বের করে আমাদের চারপাশে ছেড়ে দিবো... আর তুই সেই মিটিমিটি জোনাকের আলোতে তোর পঁচা গান গুলা গাইবি... )
> অই অই আজ কিন্তু আমি তোকে শাড়ি পড়িয়ে দেবো ... শাড়ি পড়াতে গিয়ে কুঁচি তোর কোমরে গুঁজে দেয়ার অজুহাতে তোর কোমরটা একটু ছুঁয়ে দেবো...
> এই দেখ তোর জন্য কত রান্না করেছি... পাশে আয় আমি নিজ হাতে খাইয়ে দেবো...
> হুররর খামোখা তুই এসব করিস... আমার তো শুধু তোর আঙ্গুল খেতে ইচ্ছে করে...
> কিচ্ছু না... শুধু সময়ে অসময়ে কানের পাশে মুখ নিয়ে বলিস- ভালোবাসি ভালোবাসি ...
> আমি যদি একটু বেসামাল হয়ে যাই ... তখন... ? খিক্স খিক্স...
> তোর গিফট এর সব টাকা জমিয়ে রেখেছি... তুই আসলেই ... সব বুঝিয়ে দেবো...
> মন খারাপ করিস না আমিও একদিন সব কিছু সুদে-আসলে শোধ দিয়ে দেবো... হু...
> আমার কপালে তো এসব কিছুই লেখা নেই...
>এভাবে বলিস না তো-- ইচ্ছে করে তোকে ছুঁয়ে দেই...
>> ভালোবাসা এমন -ই হয়... ভালবাসতে শুধু একটা সুন্দর মন লাগে...
যে মনটা কখনো কুৎসিত হয় না... অপার্থিব ভালোবাসাগুলি কামনার উর্ধে থাকে...
শুধু মন ছুঁয়ে থাকে সব সময়... একটা ঘোর অদ্ভুদ ঘোর... !
যেখানে চেহারা/ টাকা পয়সা/ বাস্তবতা... এটা সেটা... কোন কিছু মুখ্য হয় না...
শুধু ভালবাসার মুগ্ধতা থাকে ... ভালোবাসার জয় এভাবেই হয়...
যখন দুটি মন সত্যিকার অর্থে নিজেদের চায়...
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




