
প্রতিদিন তো ভালোবাসি ভালোবাসি বলি...
আয় আজ না হয় একটু ঝগড়া ঝগড়া খেলি...
হুলুস্থুল ঝগড়া হবে আজ...
মুখে থাকবে না কোন লাজ...
আজ সারাটাদিন শুধু মিথ্যে মিথ্যে ঘৃণা করবো...
ইচ্ছে করেই তোকে দূরে সরিয়ে রাখবো...
একদম বাচ্চিদের খেলনাবাটি খেলার মত খেলবো ...
সারাটদিন তোকে শুধু জ্বালাবো ...
খামোখাই ঝগড়া...
খামোখাই অভিমান...
আহ্লাদী ঝগড়ার
থাকবে না কোন প্রমান...
ঝগড়া ঝগড়ায় কাটবে সারাটাদিন...
রান্না-বান্না হবে না আর সেদিন...
সকালে আমি গাল ছুঁয়ে মর্নিং বলবো না...
একসাথে টেবিলে বসে কেউ কাউকে খাওয়াবো না...
দুপুরে অপেক্ষায় বসে থাকবো না...
অভিমানে একটা কথাও বলবো না...
বিকেলে ছাদে হাঁটবো না...
চুপি চুপি কেউ এসে চমকে দেবে ...
এমন ভাবনায় থাকবো না...
সন্ধ্যার এক কাপ চায়ে হবে না হুড়োহুড়ি...
ইচ্ছে করেই করবো একটু বাড়াবাড়ি...
দা-বটি... ঝাড়ু দিয়ে করবো মারামারি...
বারবার বলতে থাকবো তোর সাথে আজ আমার আড়ি... আড়ি...
আয় আজ একটা দিন আমরা ঝগড়া করি...
ঝগড়া করতে করতে আবার ভালোবাসায় ডুবে মরি...
উহু বলবো না... সরি সরি...
ভালোবেসে আবার হাতটা ধরি.........
আয় আজ আমরা ঝগড়া করি......
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




