তোর সাদা পাঞ্জাবীটা কি ভালো আছে...?
ভালো আছে বোতামবিহীন নীল শার্টটা... ?
ভালো আছে আদুরে বিল্লি দু’টা...?
ভালো আছে সিড়িঘরের মাঝের সিড়িটা...?
ভালো আছে চায়ের মগ টা......?
ভালো আছিস তুই পাগ্লুটা...?
বল না ভালো কি আছে... মেইলে জমে থাকা চিঠিগুলা...?
ইনবক্সের টক-ঝাল-মিস্টি বার্তাগুলা...?
ভালো আছে আমার দেয়া ওয়ালেট’টা...?
তোর সিল্কি চুল গুলা...
প্রিয় পারফিউমটা... হাতের ব্রেসলেট’টা...?
ভালো আছে তোর বিড়িগুলা...?
ভালো কি আছে... তোর বাস্তবতাগুলা...?
আর ভাংচুর করে দেয়া এত্ত এত্ত ভুলগুলা ... ?
ভালো কি আছে দুপুরের নির্জনতায় একটু বেসামাল ভালোলাগা ...
বিকেলের উদাসীনতায়... একটু কাছে আসা...
সন্ধ্যার মিসড বার্তা... এক কাপ চায়ের হুড়োহুড়িটা...?
ভালো কি আছে তোর মুচকি মুচকি হাসিটা...?
আড় চোখের চাহনীটা... আর অস্থিরতা... ?
নীল রঙা টি-শার্টে জমে কি আছে কিছু ঘাম ...
ভালো কি আছে আমাদের দু;জনের আদুরে নাম...?
বল ভালো কি আছে... অভিমানের ডিব্বাটা...
ভালো কি আছে... কল্পনা কল্পনা খেলাটা...?
ভালো কি আছে... শর্ত শর্ত ভালোবাসাটা ...
ভাল কি আছে দু’জনের খুব কাছে আসাটা......?
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




