>পাড়ার যত্ত মেয়ে বাচ্চু আছে , এইগুলা যেকোন বিষয়ে আমাকে ফলো করা আর কম্পিটিশন করে!!! এই আমি কি ড্রেস পড়ছি, ক্যামনে সাজুগুজু করছি, এইটা সেইটা...! আমিও ফাঁক তালে ওদের ভুং-ভাং দিয়ে আরো খ্যাপিয়ে দেই...
> আজ ছুটির দিন... বাচ্চুগুলা আমাদের বাসার সামনে খেলছে, আমি বারান্দায় গিয়েই ওদের উদ্দেশে, ডায়লগ ছাড়লাম- এই পাড়ার পুচকি চ্যাংরি (মেয়ে) গুলা এক্কেরে গ্যাদ্রি (নোংরা) ! এরা ৭ দিন ধরে গোসল করে না... সব গুলার গা থেকে গন্ধ আসছে, ইয়াক ইয়াক...
>উই মাআআ! যাই কই! সাথে সাথেই সবগুলা চিল্লাচিল্লি, বয়পু, তুমি বেশি জানো তাই না? আমরা প্রতিদিন সাবান দিয়ে গোসল করি,লোশন মাখি, পাউডার দেই।। আমি আরো পঁচানী দিচ্ছি তালে তালে... কিছুক্ষন পর দেখি সব হাওয়া !
>> একটু পর শুনি বাইরে চিল্লাচিল্লি, বারান্দায় আসতে না আসতেই দেখি সব কটা, একসাথে বলছে- বয়পু এই দেখো,
স্বপ্নিল বলছে- আমি লাক্স দিয়ে গোসল করি, আসো গন্ধ নাও...
মাইশা- আমি ডাভ দিয়ে গোসল করছি, দেখো দেখো...
শাম্মা- আমি জনসন দিয়ে গোসল করছি, দেখো এখন গন্ধ কি সুন্দর!
স্পৃহা - আমি বিদেশী সাবান দিয়ে গোসল করছি, মামা পাঠিয়েছে!
দেখো, কি সুন্দর স্মেল...
এর মধ্যেই হাসান (আমার কাজিন) জাপ্টে ধরে দেখো দেখো আমিও মেরিল দিয়ে গোসল করছি, নামায পড়তে যাচ্ছি...
>>> আর আমি তখন হেসেই মরি......! এই বাচ্চুগুলা যে নির্মল আনন্দ দেয় তার তুলনা হয় না.........।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




