> হেলিকপ্টারে করে বরযাত্রা দেখি এখন ফ্যাশন হয়ে গেছে
আমার বাপু সে সবে রুচি নাই কা.........
তুই বরং গরুর গাড়ীতে করেই আসিস...
যাওয়ার সময় এই গান’টা প্লিজ কিন্তু করিস-
“আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ...”
( বিয়েতে গাড়িবহর ভালো লাগে, ঘোড়ায় চরে বর আসছে তাও ভালো লাগে
কিন্তু এই হেলিকপ্টারে বর আসছে শুনলেই বিরক্ত লাগে... মজা নাই!!!)
>ডায়মন্ডের রিং আর নেক্লেস ও বুঝি ফ্যাশন হয়ে গেছে...
আমার বাপু গোল্ডে এলার্জি...
সত্যি বলতে কি ডায়মন্ডের রিং পছন্দ...
কিন্তু আমি চাই না সে সব......
আমার চাই সাদা গ্লাডিওলাস আর লাল টকটকে জারবারা...
সাজবো ফুলে... দেখলেই যেন তুই হয়ে যাস আত্মহারা... !
( বাপ রে বাপ কার কারো মাথা থেকে পা পর্যন্ত গোল্ডের গয়না পড়া দেখলে বমি আসে,
যেকোন জিনিস পরিমান মতই পড়লে দেখতে ভালো লাগে রে বাপ...)
> হাল্কা কাজের লেহেঙ্গা... বা বেনারসী... কিংবা
দিলেও দিতে পারিস...
লাল টকটকে বা নীল...
কিংবা হলুদ/সবুজে ঘেরা...
যেকোন একটা শাড়ি.........!
একসাথে দু’জনে দেবো
বহুদূর পাড়ি......!
(কিছু কিছু শাড়ি বা লেহেঙ্গা এমন ভারী যে
সেই শাড়ি আর লেহেঙ্গা পড়লে তা সামলাতে
আর একজন কে লাগে...)
>কপালে টিপ, চোখে কাজল...
খোঁপায় থাকবে ফুল...
মুচকি হেসে করবো ক্ষমা
করেছিস যত ভুল......।
(ভুত্নী সাজ দিতে চাই না......... যতটুকু দরকার ততটুকুই সাজতে চাই)
(কয়েকটা বিয়া দেইখা একটু গবেষণা করলুম...খুক খুক... )
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





