শুধু একবার তোকে জড়িয়ে ধরে অনুভব করতে চেয়েছিলাম... তুই আমার...
দেখা হলেও সেই অনুভবের ধারে কাছে যাইনি...
কারন দেখা হয়েছিলো সম্পূর্ণ অচেনা এক মানুষের সাথে...
যার খুব কাছে পর্যন্ত বসা যায়নি...
তাকে ছুঁয়ে দেয়ার তাই খায়েস হয়নি... অথচ জানিস?
তবু শুধু একটিবার তোকে জড়িয়ে ধরার অদ্ভুদ এক আক্ষেপ নিয়ে অপেক্ষায় আছি...
না কি বেঁচে আছি......? জানি না জানি না...।
তুই আছিস তুই নেই... আমার একলা বেলা আজ আর
তোর মুচকি হাসিতে ঝলমলে করে উঠে না...
জ্যোৎস্না আলোয় আজ আর ভেজা হয় না...
হয় না শোনা তোর পঁচা গান...
যেন আড়ি নিয়েছি জ্যোৎস্নার সাথে এ জীবনের মত...
যেন ডুবে গেছি ঘোর অমাবশ্যায়!
একপাশে অঝর ধারায় ভিজে চলেছে ...
অন্যপাশে পাঁজর পোড়া প্রেমের গন্ধে ভেসে যাচ্ছে...
তবু যেন হুশ নেই... নেই কারো ফিরে তাকাবার সময়......
অথচ এখানে থাকার কথা ছিলো... প্রেমের একটা উদাহরন... !
কতটা মাথামোটা আমার বল তো...?
তুই বলতিস প্রায় আমায়--- আমার মাথামোটা...!
কতটা গাধা কতটা নির্বোধ আমি বল তো...?
যে তুই প্লান করেই সব করেছিস... প্লান করেই কাছে এসেছিস...
আবার চলে গিয়েছিস... সেই তোর উপর ভরসা করে বসে আছি...
সেই তোকে অন্ধের মত বিশ্বাস করেছি... কতটা অসহায় আমি...
যে আমার না বন্ধু হতে পেরেছে না প্রেমিক...
আজ ও তার উপর অভিমান করি...
আমি তোর প্রেমিকা হতে চেয়েছিলাম রে...
তথাকথিত কটকটি আর শাঁকচুন্নিদের মত ফেলনা হতে চাইনি...
আমি তোর একটা স্পেশাল তুই হতে চেয়েছিলাম... !
লিস্টে থাকা হাজারো তুই হতে চাই নি.........।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



