somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বল আর যাবি আমায় ছেড়ে?

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাগ্লু,
অই যে ঘোরলাগা কন্ঠে ভালোবাসি ভালোবাসি বিল্লিটা বলে রোজ ভালোবাসার মরণ দিতিস কিংবা ছটফট করে এলোমেলো ভঙ্গিতে উড়ে যাওয়া আমার ওড়নার কোণায় আঙ্গুল পেঁচিয়ে কাছে টেনে গালে গাল ঘষে বলতিস- তুই কি আমার সব হবি... মনে আছে সেসব কথা...? কখনো মনে পড়ে...? মনে পড়ে কোন এক দুপুরের নির্জনতায় - তোকে বুঝতে হবে এমন ভাবনা ভাবাতে কত কসরত করেছিলি... মনে পড়ে এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় কিভাবে আমার দু’চোখে ডুব দিয়েছিলি... কিভাবে তোর বুকের উত্তাপে আমার চুল শুকিয়েছিলো...? মনে পড়ে একদম প্রথমে যখন তুই ভালবাসতে শিখিয়েছিলি, সে সময় আমাকে হারানোর ভয় তোকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিলো... অথচ দেখ... আমি না একটা যাচ্ছে তাই... সব ভয় কাটিয়ে সেই তুই -ই না দুম করে হাত ছেড়ে দিয়ে চলে গেলি... আচ্ছা বল তো? কিভাবে তোর সেই ভয় কেটে গিয়েছিলো...? কিভাবে তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি...? অক্টোপাসের মত জাপ্টে ধরে কিভাবে আলগা করেছিলি সেই বাঁধন ...?
আমার বায়না পূরণে তোর যত্ত অজুহাত... সময়ে অসময়ে শোনানো তোর সেই সব পঁচা গান... জ্যোৎস্না আলোয় ভেজা... আমাকে করা এত্ত এত্ত ওয়াদা... ডিব্বা ভর্তি বিশ্বাস ... আস্থা... সবকিছু ওলোট-পালোট করে দিব্বি তুই ভুলে গেলি... !!
অথচ জানিস, আজ ও আমার ইচ্ছে হয় তোর বুকে লেপ্টে থেকে ভালোবাসার মরণে ডুব দিতে... ইচ্ছে হয় রে খুব কাছে থেকে তোর বুকের ধুকধুকানি শুনতে... অফিস ফেরত এই তুই’টার ঘামে জড়ানো কপাল’টা আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে করে... মুচকি মুচকি হেসে হু হা বলে ভালোবাসি বলতে ইচ্ছে করে... খামচামী করতে ইচ্ছে করে... দুম দাম মারতে ইচ্ছে করে... চুল টেনে ধরে অধিকার খাটিয়ে বলতে ইচ্ছে করে...
“ বল আর যাবি আমায় ছেড়ে”? বাউন্ডুলে এই তুই’টাকে এবার পোষ মানিয়েই ছাড়বো... তোর সব ভুলগুলোকে ক্ষমা করে দেবো... ছটফটে এই আমি রোবট থেকে তোকেও ছটফটে বানিয়ে দেবো...
জানিস এখন আর কাজল দিতে হয় না... তোকে ভেবে রাত জাগতে জাগতে চোখের নীচের কালি কাজল হয়ে গেছে... ছোট্ট ছোট্ট কিছু স্বপ্নকে আজ ও বাঁচিয়ে রেখে বোকা বোকা হেসে এই আমিটা আজ ও তোর অপেক্ষাতে... আমার সেই বোকা বোকা হাসির অপেক্ষার মাঝে হুট করে এসে কি আর একবার বলবি- ভালোবাসি রে বিল্লিটা ভালোবাসি... মিউউউউ...

সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×