অই আয় না... চল আজ রাতে হাঁটবো ....................
কুয়াশায় ঝাপ্সা হয়ে যাওয়া নিয়নের হলুদ আলোয়...
ডুব দেবো মাদকতায়... আমি এপাশ-ওপাশ তাকিয়ে
এইটা সেইটা দেখিয়ে বকবক করে যাবো...
আর তুই শুধু হু হা করে শুনবি... জমানো সব কথা ঢেলে দেবো...
আশে-পাশে কে আছে দেখবো না... কারো দিকে তাকাবো না...
শুধু তুই আর আমি হাঁটবো কুয়াশাচ্ছন্ন রাতে নিয়নের ঝাপ্সা আলোতে...
হুট করেই তুই হাতটা ধরে বলবি... ইসসস...
তুই তো একটা সাপ রে... সাপের মত ঠান্ডা হয়ে গেছে তোর হাত...
চাদরটাও ঠিকঠাক মত গায়ে নিতে পারিস না...
একটু পরেই তো আবার হ্যাচ্চোওও শুরু করবি...
অই অই শয়তান্নী তুই কি ধান্দায় আছিস ঠান্ডা লাগাবি..........
আর আমাকে দিয়ে সেবা করাবি...
একটু পরেই বলবি না কি রে হারামী-
তোর শার্টের কোণাটা দে... সর্দি মুছবো... ইয়াক ইয়াক...
আমি তখন হেসেই মরবো... তুই অদ্ভুদ ভাবে তাকাবি............।।
এই তো ছোট্ট ছোট্ট চাওয়া রে...
ছোট্ট ছোট্ট ইচ্ছে আর ছোট্ট ছোট্ট ভালোলাগার অনুভুতি...
যা অল্পতেই দিল খুশ করে দেয়...
দিল কে খুশ করতে খুব বেশি কিছুর দরকার নেই রে পাগ্লু... ...
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



