
শীত বৃষ্টি হচ্ছে রে পাগ্লু......
কথা ছিলো এমন এক শীত বৃষ্টির রাতে ............
ঠক ঠক করে কাঁপতে কাঁপতে নিয়নের আলোয় হেঁটে হেঁটে
আমরা মোড়ের সেই আইস্ক্রিমের দোকানে যাবো...
এরপর আইস্ক্রিম নিয়ে শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে খাবো...
আঙ্গুলে আইস্ক্রিম ছুঁয়ে আমি তোর নাকে ঘষে দেবো... তুই চিল্লাবি...
এরপর এই সেই গল্প বলতে বলতে বটতলীর টং এর দোকানে আসবো...
এক কাপ চায়ে হুড়োহুড়ি হবে তখন...
ফেরার পথে এক চাদরে উষ্ণতা ভাগাভাগি করে নেবো ...
তুই মুচকি মুচকি হাসবি ...............
আমি হাচ্চোওও করতে করতে তোর শার্টের কোণাটা খুঁজবো ...
কিছু পরেই চাদর ফেলে দিয়ে শীত বৃষ্টিতে ভিজবো...
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



