আচ্ছা, বল না কেমন লেগেছিলো আমায়... ? কেমন লাগে এখন... ?
কেমন করে কাটছে তোর আমি বিহীন নানা স্বপন ......... ?
কেমন করে কাটছে সময়...
মনটা কি তোর কখনো পোড়ায়... ?
অভিমান আর বায়নাবিহীন এক একটা সকাল...
কেমন করে কাটে তোর আমি বিহীন একলা বিকাল... ?
বল না , কে তোকে আলতো করে ছুঁয়ে গাল গাল ঘষে ঘুম ভাঙ্গায়...
দুঃখ- সুখের সকল পাওয়ায় কে তোকে নানা রঙে রাঙ্গায়......।।
নিদ্রা বিহীন রাত গুলো কি তোকে খুব কাঁদায় ...
বল না ? সারাদিনে দস্যিপনা করে তোকে এখন কে জ্বালায় ...... ?
ভালোলাগার আবেশে শিরশিরে অনুভূতিতে আজও কি আমায় ভাবিস...
কষ্ট কষ্ট সুখের যন্ত্রনাগুলোর হিসেব কি একটু হলেও রাখিস.........?
ভুল গুলো তোর এক পাল্লায় তুলে রাখিস...
আর এক পাল্লায় ভালোবাসা রেখে ... একবার মেপে দেখিস...
আচ্ছা বাদ দে না... বল না শুধু আমায় ...
কেমন লাগে গুন্ডামী করতে দেখিস না যখন আমায়...?
কেমন লাগে ভাঙ্গা স্বপ্নের মাঝে এলোমেলো ঘুরতে...
পুড়ে যাওয়া মনটাকে কি ইচ্ছে করে আবার ছুঁয়ে দিতে ......?
জানতে কি ইচ্ছে করে... কেমন লেগেছিলো তোকে আমায় ... ?
মুচকি মুচকি হাসিতে দেখতে......... ?
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




