ভালোবাসা হলো- যখন তুই শার্ট এর বোতাম নাই দেখে ... আমাকে নক করিস...
ভালোবাসা হলো- টাই এর নট বাঁধতে গিয়ে আমায় যখন খুঁজিস ...
ভালোবাসা হলো- বিনে অজুহাতে আমায় যখন ছবি পাঠিয়ে দিস...
ভালোবাসা হলো-- খামোখাই যখন কথা বলার এই সেই বাহানা খুঁজিস ......
ভালোবাসা হলো- ঘুম থেকে ওঠার আগে আমায় যখন কাছে ডাকিস...
ভালোবাসা হলো- কানের পাশে মুখ নিয়ে যখন-- তুই কি আমার সব হবি... বলিস...
ভালোবাসা হলো- কিচ্ছু নাই রে বলে যখন আমাকে রাঁধতে বলিস...
ভালোবাসা হলো- আজ তোকে ঘুরতে নিয়ে যাবো বলে হুট করেই চমকে দিস...
ভালোবাসা হলো- আলনায় ঝুলে থাকা পাঞ্জাবীটাতে হাত বুলিয়ে
যখন আমায় ভেবে ছুঁয়ে দিস... ....................
ভালোবাসা হলো- রাস্তার পাশের দোকানে চুড়ি দেখে যখন দীর্ঘশ্বাস ফেলিস...
ভালোবাসা হলো- মাঝরাতে যখন সিড়িঘরের মাঝসিড়িতে বসে আমায় ভাবিস...
ভালোবাসা হলো- কুলফির মাঝে যখন আমার ছটফটে মুখ দেখিস...
ভালোবাসা হলো- রাতের গল্পে যখন একাকী হয়ে আমাকে ভেবে কাঁদিস ...
ভালোবাসা হলো- চলে গিয়েও যখন বারবার ফিরে আসিস............।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



