
যে ছেলেটা প্রেমিকা নিয়ে চুপি চুপি ঘোরাঘুরি করে নাই ...
যে প্রেমিকার ভয়ে বিড়ি খেয়ে আবার চক্লেট মুখে নিয়ে প্রেমিকার সামনে আসে নাই...
যে প্রেমিকার হাতে এক ডজন চুড়ি যত্ন করে পড়াতে গিয়েও আনমনে ভেঙে ফেলে নাই...
যে প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসে, হাঁটুতে প্রেমিকার পা নিয়ে
সেই পায়ে পায়েল পড়ায় নাই...
যে প্রেমিকার আইস্ক্রিমের- নাকে ঘষা খায় নাই...
যে প্রেমিকার অভিমান ভাঙ্গাতে ৩৯ বার কান ধরে ওঠ-বস করে নাই...
যে প্রেমিকার ভাই/বোনের মাধ্যমে চিরকুট পাঠায় নাই...
যে প্রেমিকাকে নিয়ে সবুজ ঘাসের বিছানায় পাশাপাশি আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে হাঁটে নাই...
যে প্রেমিকার এলো চুল সরিয়ে দেয়ার অজুহাতে কপালে থাকা
টিপ টা চুপিসারে খুলে নেয় নাই...
যে প্রেমিকার চুল এলোমেলো করে দিয়ে তাকে পাগলী পাগলী বলে ক্ষ্যাপায় নাই...
যে মন খারাপ হলে মুষ মুষ ভঙ্গিতে এসে প্রেমিকার কোলে মাথা রেখে নীরবে কাঁদে নাই...
যে প্রেমিকার সাথে ঝুম বৃষ্টিতে ভিজে তার চোখে ডুব দেয় নাই...
যার বুকের উত্তাপে প্রেমিকার ভেজা চুল শুকায় নাই.........
যে জ্যোৎস্না আলোয় ভিজে ভিজে প্রেমিকাকে গান শোনায় নাই...
সে ছেলে হলেও প্রেমিক হতে পারে নাই............ !!
(হাম্বুস জানেমান তুই এখানকার কয়টা করেছিস সেটা গুনতেছি...
বাকিগুলা ঝটপট করে ফেলিস নইলে তুই ছেলেই থাকবি হু... প্রেমিক না...বুদ্ধু...
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



