> ড.মিজানের মত আমি বলবো না পুলিশের স্পর্ধা বাড়াবাড়ি পর্যায়ে গেছে, আমি শুধু বলবো, জানতে চাইবো তাদের নির্মমতা কি এভাবেই বাড়তে থাকবে?
> এইতো প্রায়-ই শোনা যাচ্ছে রাস্তা-ঘাটে পুলিশ পিটাপিটি করছে!
( ব্যাঙ্ক কর্মকর্তা রাব্বি, সিটি কর্পোরেশনের কর্মকর্তা বিকাশ এবং আশা ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারহানা আক্তার এর উপর নির্যাতনের কথা আমরা জানি ) রক্ষক ভক্ষকের তালিকায় বহুত আগেই চলে গেছে... কিন্তু এই অবস্থার কেন কোন উন্নতি হচ্ছে না এটাই জানতে চাই...? এরা যদি ভক্ষক-ই হবে তবে দরকার নেই আমাদের তাদের মত রক্ষকের!
>> পুলিশের নির্মমতায় দগ্ধ বাবুলকে বাঁচানো গেলো না ( খবর- ইত্তেফাক- প্রথম পৃষ্ঠা) ! বুধবার রাতে মিরপুর- ১ নং এ গুদারাঘাট এ চাঁদা না পেয়ে পুলিশ চা বিক্রেতা বাবুলের কেরোসিনের চুলায় বাড়ি মারে! এতে তেল ছিটকে পরে আগুন ধরে যায় বাবুলের গায়ে! ৯৫ % পুড়ে যায় তার... এরপর আর কি মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে ওপারে সে চএল যায়......।।
>>> দিন দিন তারা জনগণের আস্থা হারাচ্ছে! জানি না এই আস্থা তারা কখনো ফিরে পাবে কি না...? আমি শুধু এটাই বলবো আবার- দরকার নেই এমন রক্ষকদের যারা ভক্ষক হয়ে গেছে!
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



