
আগামী নববর্ষ কি আমাদের ঝুল বারান্দায় নেমে আসবে... ?
আসবে কি বসন্ত আমাদের খোলা জানালায়...?
আমার হলুদ/ সবুজে ঘেরা শাড়িতে... ?
ভালোবাসা মিশে যাবে কি আমাদের বালিশ... কাঁথায় ...
আমার চোখের কাজলে... কপালের কালো টিপে ?
বৈশাখী দোলা কি লাগবে আমাদের নীল পর্দায় ঘেরা ....
ছোট্ট ঘরটির আয়নায় লেগে থাকা লাল টিপে...
আমাদের ভালোবাসার রাজ্যে ...?
আচ্ছা বল না...? আগামী ঈদ এর চাঁদ রাত কি কাটবে দু’জনের একসাথে...?
হুড়োহুড়ি কি হবে মেহেদী রাঙা হাতে... ? ঘুরতে যাবো কি রিকশায়...?
আসবে কি ঈদ আমাদের জন্য একটা হয়ে...?
আর সালামী? সে কি আমি পাবো তোর পায়ে সত্যি সত্যি চিমটি কেটে ...?
আচ্ছা বল না...? ঠিক ঠিক কোন অকেশনে তুই দিবি .... আমায়
মুঠো ভরে ডজন খানেক চুড়ি...?
সে রকম-ই এক নববর্ষ ... বসন্ত... ভালোবাসা...
বৈশাখ ... ঈদ এর অপেক্ষায় আমরা কল্পনা কল্পনা খেলাটা খেলে ...
দূরে থেকেও পাশাপাশি হেঁটে যাচ্ছি... তুই আমি......... ।।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




