>আশ্চর্যজনক ভাবে দেশে শিশু হত্যা বেড়ে গেছে! যেকোন বিষয়ে প্রতিশোধ নিতে কিংবা অদ্ভুদ নির্মম এক ধরনের নেশায় এক শ্রেনীর লোক দিন দিন শিশু হত্যা / শিশুদের নির্যাতন এর মাত্রা বাড়িয়ে দিচ্ছে! প্রতিবাদের ঝড় ওঠলেও প্রতিকার হচ্ছে না তেমন!
>গত সোমবার ফুড পয়জনিং নয় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে... দুই শিশুকে!
>কুমিল্লায় এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার!
>এর আগে শনিবার কুমিল্লাতেই সৎ ভাইয়ের হাতে দুই ভাই (শিশু) খুন হয়...
>কিছুদিন আগে হবিগঞ্জে ৪ শিশুকে মেরে বালু চাপা দেয়া হয়...
>>সবগুলোই আজকের ইত্তেফাক নিউজ... নিউজে আরো আসছে চলতি বছর জানুয়ারীতেই ২৯ শিশু হত্যা করা হয়েছে!! এর আগে রাজন/ রাকিব হত্যার কথা আমরা ভুলিনি! ভাবা যায় এদেশের মানুষ কতটা নিষ্ঠুর হয়ে উঠছে দিন দিন...! পারিবারি কলহ/ সামাজিক দন্দ/ নানারকম টানাপোড়েন কিংবা অহেতুক নির্মম নেশায় মত্ত হয়ে কিছু মানুষ যা করছে তা পশুত্বকেও হার মানায়...
>>> অবস্থা কতটা ভয়ঙ্কর তা ভাবলেই গা শিহরে উঠছে... চারপাশে থাকা বাচ্চু বাচ্চু কাজিন... জমজ ভাগ্নি... স্কুলের বাচ্চুগুলার মুখ বারবার ভেসে উঠছে... না জানি কখন কার সাথে কি হয়?
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


