
হুট করেই পাগ্লুটার মেসেজ আসে... এফবিতে আয় ...
মেয়েটা হুড়মুড় করে পিসি অন করে দেখে পাগ্লুটা এত্তগুলা ছবি দিয়েছে...
পাগ্লুর ঘরের জানালা দিয়ে বৃষ্টির ধারা দেখা যাচ্ছে...
পাগ্লুটা সাদা পাঞ্জাবী গায়ে হাতে একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে...
এক হাতে জানালার বাইরে বৃষ্টির পানি ধরছে...
জানালা দিয়ে আসা বৃষ্টির ছিটায় ব্জব জবে ভিজে পাগ্লুটা মুচকি মুচকি হাসছে...
আর বলছে এই দেখ... বৃষ্টির রাতে জ্যোৎস্না নামিয়েছি রে...
মেয়েটা মুগ্ধতায় কিছু বলতে পারছে না...
তার খুব ইচ্ছে করছে এক ছুটে গিয়ে পাগ্লুটার চুল গুলো এলোমেলো করে দিতে...
ইচ্ছে করছে পাগ্লুটার গাল টেনে দিয়ে গলা জড়িয়ে তার ভেজা বুকের সাথে লেপ্টে যেতে...
কাঠখোট্টা পাগ্লুটা মাঝে মাঝে সত্যি যাদু দেখায়...
পাগ্লুটার আবার মেসেজ... কি রে পাগলী... কিছু বলিস না যে...
মেয়েটা মনের কথাগুলো লিখে পাঠায়... পরক্ষনেই পাগ্লুটার আর একটা ছবি আসে...
হাতে একটা কুলফি ধরা... মেসেজে লিখে-- অই পাগলী দিবি না আমার নাকে ঘষে কুলফিটা...
ছুটোছুটি করবি না আমার সাথে বৃষ্টিতে ... কেমন লাগছে এই বৃষ্টি রাতের জ্যোৎস্না ?
মেয়েটা আবার মুগ্ধতায় ডুবে যায়... টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে তার...
কাঁপা কাঁপা হাতে তির তির করে কেঁপে ওঠা ঠোঁটের আগায় জমে থাকা কথাগুলি লিখে...
“ আমার দু’চোখের বৃষ্টিতে তুই ভিজবি” ?
পাগ্লুটা মেসেজ পড়েই চুপ হয়ে যায়... তারপর-ই লিখে -
যা শালা তোর জন্য এত কিছু করলাম আর তুই কি না... কাঁদছিস ... ভাগ হ্রামী...!
মেয়েটা আবার লিখে-- এক্ষুনি চেঞ্জ কর পাগ্লু... ঠান্ডা লেগে যাবে তো...!
পাগ্লুটা লিখে- অসুবিধা কি? তুই আছিস না সেবা করতে...? তুই সেবা করবি।।
মেয়েটা লিখে- হু করবো তো... জ্বর হলে হাতুরী দিয়ে তোর মাথায় মেরে মেরে সেবা করবো... !
দেখেছিস পাগ্লু কত সহজেই স্বপ্নগুলোকে সাজিয়ে নেয়া যায় ... স্বপ্ন সাজাতে টাকা পয়সা লাগে না...
লাগে একটা মন... আর মনের মত ভালোবাসা ...
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




