>আর গ্রাহক কিংবা সেবা নিতে আসা জনগণ এর ভোগান্তি হয়...! সেবামূলক প্রতিষ্ঠান গুলোর অফিসারদের লাঞ্চ আওয়ারে বাসায় যাওয়া নিষিদ্ধ করা উচিৎ ! কারন এইসব অফিসারেরা বাসায় গিয়ে আরাম করে আর ভোগান্তি হয় জনগণের!
>বলছিলাম সোনালী অফিসের কথা! যেদিন ব্যাংকে যাই সেদিন সারাদিন পুরোই শেষ হয়, না হয় নামায পড়া না হয় ঠিক মত খাওয়া -দাওয়া! সঞ্চয় অফিসের অফিসারেরা পর্যাপ্ত লোকবল ছাড়া ইচ্ছেমত ধীরে ধীরে কাজ করে, সেখানে চলে যায় আধাবেলা সেখান থেকে সোনালী ব্যাংকে গেলে লাট সাহেব অফিসার লাঞ্চ আওয়ার দেখিয়ে হাওয়া! আমরা ১টা ৩০ এ ব্যাংকে গেছি, তখনো আমাদের কাগজ সঞ্চয় অফিস থেকে এসে পৌছায়নি এর মধ্যেই অফিসার ১টা ৪০ এ লাঞ্চে গিয়ে আসলেন ২টা ৪২ এ! হাউ কুড? উনি বের হওয়া মাত্রই ১টা ৪৭ এ আমাদের কাগজপত্র এসে যায়! আমরা সহ অন্য গ্রাহকরা তখন বসে বসে মাথা কুটছি ! আমরা টাকা তুলে বাসায় আসলাম ৩টা ৩৭ এ!
>অফিসগুলোতে লাঞ্চ আওয়ারে অফিস ছাড়া বাসায় গিয়ে লাঞ্চের সুবিধা দেয়া কতটা ভয়াবহ তা প্রতি মাসে ব্যাংকে গিয়ে বুঝি! সুবিধা পেয়ে যারা তার অপব্যাবহার করে তাদের এমন সুবিধা দেয়াই উচিৎ না! কিন্তু এইসব বলেও লাভ নেই! যেখানে গোড়াতেই গলদ আছে! এসব দেখার কেউ নেই! কতৃপক্ষ আছে নিজের ধান্দায়!
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




