
অদ্ভুদ ভালোলাগাময় দিন......
কিছু মেঘলা আকাশ মন খারাপ করে দেয় না...
কখনো কখনো সেই মেঘলা আকাশ অদ্ভুদ ভালোলাগায়ময় একটা শিহরণ জাগিয়ে দেয়...
মেঘলা আকাশের সাথে প্রেমাতাল বাতাস যেন মনে উম্মাতাল প্রেম জাগিয়ে দেয়...
আমি তাকে বলি প্রেম প্রেম ওয়েদার... সাথে ঝিরি ঝিরি বৃষ্টি ...
এই দিনগুলো প্রেমাতাল করে তোলে... ছটফট করে মনের ভেতর...
কিছু ইচ্ছেরা মাথাচাড়া দিয়ে ওঠে... আনমনে নীলাম্বরী সাজতে ইচ্ছে হয়...
ইচ্ছটাকে উস্কে দিতে পাগ্লুটার কাছে মেসেজ যায়- “বৃষ্টি হচ্ছে ভিজবি”?
রিপ্লাইয়ে পাগ্লুটা পুরো ভিজিয়ে দেয়...
পাগ্লুটার ইচ্ছেমত নীল শাড়ী কিংবা সাদা শাড়ী পড়ি...
এলো চুলের সাইডে দুটো ক্লিপ থাকে...
যেন ইচ্ছে হলেই পাগ্লুটা সেই ক্লিপ খুলে ভেজা চুলের ঝাপ্টা মারতে পারে...
হাতে ডজন খানেক কাঁচের নীল/ সাদা চুড়ি...
পায়ে পাগ্লুর দেয়া পায়েল... কপালে কালো টিপ...
চোখের কোণায় হাল্কা কাজল...
ব্যাস এরপর-ই পাগ্লুর সাথে ছাদে ছুটোছুটি...
কখনো পাগ্লুদের পুকুর পাড়ে হুড়োহুড়ি...
কখনো রিকশায় হুড ফেলে দিয়ে বহুদূরের কোন এক খোলা মাঠে
সবুজ ঘাসে আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে হেঁটে বেড়ানো......
আহ্ কি যে অদ্ভুদ ভালোলাগা.........।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


