
পাগ্লু শোন,
মাঝে মাঝে আমার জন্য দুপুরবেলা পান কিনে আনবি বুঝলি...?
আর একটা সুন্দর পানদানী আমার জন্য কিনে রাখবি...
শুক্রবারে দুজনে খাওয়া শেষে একটা পানের খিলি নিয়ে ভাগাভাগি করে খাবো...
পান খেয়ে যখন আমার ঠোঁট লাল হবে তখন আমায়
লাল টুকটুকি বউ বলে ডেকে আমার গাল টেনে দিবি...
অই শোন, তোর বুক পকেটে সব সময় কিছু কিছু খুচরো কয়েন রাখবি...
যেভাবে আমার চুড়িতে টুংটাং শব্দ হলে তুই মুগ্ধ হয়ে যাস...
সেভাবে তোর বুক পকেটে থাকা কয়েনের ঝুনঝুন শব্দে আমি মুগ্ধ হবো...
আমার যখন খুশি আমি সেখান থেকে
একটা দুটো কয়েন নিয়ে চকলেট / আইস্ক্রিম/ পান কিনে খাবো...
কিংবা আমার যখন মন খারাপ হবে তখন তুই আমার সামনে এসে
এলো চুল তোর হাতের মুঠয় ধরে গুছিয়ে দিবি...
কপালের চুল সরিয়ে দিয়ে একদম কাছে টেনে নিয়ে
সেই কয়েনের পকেট টা সামনে এগিয়ে দিয়ে বলবি---
নিয়ে নে কয়টা কয়েন নিবি নে... বল কি কিনে আনবো...?
এই সেই বলে আমাকে ভুলাবি...
মনে থাকবে...? ভুল হলে চলবে না...
নইলে পিটিয়ে ভর্তা বানিয়ে দেবো...
খামচামী করে শেষ করে দেবো ...হু.........।।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


