>পান্তা ইলিশ খাইতে হবে এমন কথা আছে না কি...হু...? ইলিশ এর দাম দেইখা আফসুস না কইরা
গরুর মাংস/ খাসির মাংস/ মুরগি দিয়েও তো খাওয়া যায় না কি...? এসবের দাম কম আছে!
আর সবচেয়ে বড় কথা এসব যদি না থাকে ৪/৫ রকমের ভর্তা দিয়েও তো খাওয়া যায়!
আবার ভর্তা যদি না থাকে শুধু পিঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে কচ কচ করে পান্তা খাওয়ার মজাই আলাদা!
আমার বাপজান আবার সরিষার তেল ও নেয় পান্তা ভাতে!
আবার এই একদিনে হুজুগে বাঙালী সাজতে গিয়ে পান্তা খেয়ে পেট খারাপের কি দরকার...?
তবে আমি বাপু এই একদিন না... পুরো গরমে সকালে পান্তা খেয়ে স্কুল যাই... !
এবং আমার মা জননী ও খায়!
> আমি বলি কি... পান্তা ইলিশ বাদ দেন...
যে টাটানী মার্কা গরম এই গরমে একদিনের বাঙালী না সেজে -- অসুস্থ না হয়ে...
ঠান্ডা জাতীয় কিছু খান... এই ধরুন ফ্রুটস সালাদ, নানা রকম শরবত, ডাবের পানি, স্যালাইন... আইস্ক্রিম... !
>>আমি বাপু পান্তা ভাত খাই বা না খাই ফ্রুটস সালাদ করবো, শরবত বানাবো,
সাদা দই আনবো, ডাবের পানি, আইস্ক্রিম... এসব দিয়ে সারাদিন কাটাবো...
আর আপনাদের ও ছবি দিয়ে আপ্যায়িত করবো... !
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



