
অই শোন, অন্য কারো মত মুখে চুনকাম প্লাস্টার করে তোকে ইম্প্রেস করার ইচ্ছে নেই আমার...
আমি কিন্তু মুখে ব্রন কিংবা চোখের নীচে কালো দাগ নিয়েও তোর সামনে যেতে পারবো... দেখবো তুই কি করিস...?
তোর শিরায় শিরায় ছন্দ তুলে লুতুপুতু কুতুকুতু হয়ে পাখির মত সুরেলা সুরে কথা কইতে পারবো না...
আমি ইচ্ছে হলে চিল্লিয়ে, তোর কান ফটিয়ে কিংবা পেত্নীর মত চি চিচ চি করে কথা বলবো ...
সোনা বাবুতা এইসব লবালছা ডায়লগ দিয়ে তোকে কুতুকুতু দিতে পারবো না...
এসবে বড্ড বেগুন হলেও গুন্ডামিতে ওস্তাদ... জানিস ই তো ওস্তাদের মাইর কেমন হয়...
তুই মন খারাপ করে থাকলে তোকে আদর-টাদর করে মন ভালো করে দিতে পারবো না...
কিন্তু চুপচাপ তোর পাশে বসে আলতো করে হাত টা হাতে নিয়ে এটুকু আস্থা দিতে পারবো আমি আছি পাশে রে পাগ্লু...
আমার কাঁধটা দেখিয়ে বলবো-- হু ঝটপট এখানে মাথা রেখে কেঁদে ফেল...
এরপর দুজনে মিলে হুড়োহুড়ি করবো এক বেগুনীতে কিংবা চায়ের মগ এ...
ঘুরকুনো হয়ে থাকতে পারবো না... বৃষ্টি হলেই তোকে ভেজাবো... মাঝরাতের জ্যোৎস্না আলোয় ডুবাবো...
চায়ের কাপে হুড়োহুড়ি করতে করতে তোর ব্যাকর ব্যাকর শুনতে পারবো...
এত্তগুলা গালি দিলেও তোর মাজেহ নিজেকে হারাতে পারবো...
তোর বকা খেয়ে কারো কাছে নালিশ করবো না কিন্তু তোকে ধরেই ভ্যা ভ্যা করে কাঁদবো এরপর ই তোকে কান ধরে উঠ বস করাবো...
আমাকে অপেক্ষায় রেখে অফিস কামলা দিলে তোর জন্য ঘরের দরজা বন্ধ করবো না...
একদম সাইলেন্ট কিলার হয়ে অ্যাটাক করবো... রাত বিরাতে আজাইরা খানা খেতে রেস্টুরেন্টে যেতে পারবো না...
আমার নিজের হাতের রান্না করা খাবারে ভরপুর ডাইনিং এ আমার তোকে চাই...
হাব্রিজাব্রি গয়না কিংবা ড্রেস নয় আমার রোজ একটা কুলফি চাই আর মাঝে মাঝে ডজনখানেক কাঁচের চুড়ি...
আর আর তোকে এত্তগুলা ভালোবাসা দিতে পারি... অন্য কারো মত নয় একদম আমার মত...
যে ভালোবাসায় তোর প্যারালাইজড হয়ে যাবে... তুই এদিক-ওদিক হেলতে পারবি না...
বল চাই...? যদি হ্যাঁ তো থাক... আর না তো... ভাগ... মিউউউ
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




