
তুই চিটগাঁইয়া পোয়া...
ধুতরা পাতায় ধোয়া ... ( মধু হই হই বিষ খাওয়াস)
আমি দিনাজপুরের বেটি...
সোনার চেয়েও খাঁটি ... ! ( ভালোবাসায় পাক্কা... দেই না ধাক্কা... )
তুই খাস সব মাছ...
আমি খাই ইলিশ...
দামের অজুহাতে ইলিশ না আনলে...
বসাবো তোর নামে সালিশ... !
আমি খাই দেশী...
তুই খাস ফার্ম...
ফার্মের সাথে দেশী আসবে...
নইলে খাওয়াবো তোকে জার্ম ... !
তুই করিস ঝগড়া...
আমি করি মহরা...
কোথায় কোথায় টাঙ্কি মারিস...
দেখতে বসাবো গোপন প্রহরা ...!
তুই একটা জঙ্গী...
আমায় বলিস ঢঙ্গী...
হাজারো অমিলের মাঝেই...
আমরা হয়েছি ভালোবাসার সঙ্গী...!
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


