ভাগ্যিস স্কুলের চাকরীটা ছেড়ে দিয়েছি নইলে এ বছর থেকে জারি হওয়া পহেলা বৈশাখের মঙ্গল শোভা যাত্রায়
রাস্তায় রাস্তায় টো টো করে ঘুরতে হত... আর ছোকরাদের ধাক্কা- ধোক্কা খেতে হত!!
এ বছর সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মঙ্গল শোভা যাত্রা বের করতে হবে বলে নোটিশ জারি হয়েছে!
তব্দিত! তব্দিত! তব্দিত! এটার কি প্রয়োজন ছিলো? এমন নয় আমি পহেলা বৈশাখে কিছু করি না...
আমিও কখনো ড্রেস বানাই, কখনো বাসাতেই আয়োজন করি পান্তা- ইলিশ... ঘুরতে যাই কাজিনদের সাথে...
কিন্তু এমন জায়গায় যেখানে এসব ধাক্কা-ধোক্কা খাওয়ার চান্স নেই...!
শুধু ঢাকা শহরেই না মফঃস্বল শহর গুলোতেও পহেলা বৈশাখের এইসব শোভা যাত্রায় যাওয়া কতটা রিস্ক...
তা দেখেছি ( এবং ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবছি- ... ) !
এরপর দেশের পরিস্থিতি এখন কতটা খারাপ... রোজ রোজ জঙ্গী কাহিনী ।।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



