>অন্যদের দিয়ে খাতা দেখান বেশিরভাগ পরীক্ষক- আজকের ইত্তেফাক- শেষের পেজ!
কালকেই এই নিয়ে নিউজ এসেছিলো...ঘটনা রাজশাহী শিক্ষা বোর্ড!
> বোর্ডের বিভিন্ন পরীক্ষার খাতা কিছু শিক্ষক নিজে না দেখে অন্যদের দিয়ে দেখায় এই অনিয়ম বহুদিন থেকে চলে আসছে !
শুধু রাজশাহী না প্রতিটা বোর্ডেই এমন ঘটনা ঘটে- আজ প্রকাশ পেয়েছে রাজশাহীর কথা!!
>> শিক্ষকেরা আগের মত ঠিকমত ক্লাস নেয় না- প্রাইভেট/ কোচিং বাণিজ্য চালায় , প্রশ্ন ফাঁস করে,
যাদের প্রাইভেট পড়ায় তাদের নাম্বার বেশি দিয়ে প্লেসে রাখে -
এইসব বিভিন্ন অনিয়ম নিজের চোখে দেখা- নিজেও শিক্ষক ছিলাম বলে!
যখন-ই প্রতিবাদ করতে গেছে- তখন-ই শত্রু পিছে লেগে বারোটা বাজানোর চেষ্টা করছে!
>>কিন্তু এভাবে ছাত্র/ ছাত্রীদের সাথে অন্যায় করতে কি মানুষ গড়ার কারিগরদের একটু ও বাঁধে না...?
একটা বোর্ড পরীক্ষা, তার খাতা- এ হাত- ওহাত করে কত রদ- বদল করে পড়ে ছিলো- তা জানতে আজকের ইত্তেফাক পড়ুন...
এভাবে কত বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়- খাতা যেমন তেমন করে দেখা হয়--
এরপর কেউ নাম্বার কম পেলে সেই খাতা মূল্যায়ন করতে ছাত্র/ ছাত্রীদের আবার টাকা গুনতে হয়-
এইটা ও একটা বাণিজ্য শুরু করেছে- বোর্ড এর লোকজন এবং শিক্ষকেরা.........
>>> মানুষ গড়ার কারিগররাই হয়েছে এক একটা অমানুষ ( ৯০% )
তাহলে তাদের হাত দিয়ে কি করে গড়ে উঠবে---
এক একটা সত্যিকারের মানুষ ?
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




