> সেটা আজ ও ভাবি--- ! হাউ কুড?
> দিনাজপুরে আসার পর দেখলাম- আমার বাপি কমন বাপি হয়ে গেছে! এর আগেও বলেছিলাম সে কথা!
পাড়ার সব বাচ্চুরা বাপিকে- বাপি বলে এমন কি বুড়ো বাচ্চুরা পর্যন্ত! আমাদের সব কিছুতে তারা ভাগ বসিয়ে ফেলেছে--- !!
সে এক আজিব কাহিনী!!
>তার আগে থেকে দেখছি আর শুনছি-- আমার বাপি শুধু দিয়েই যাচ্ছে-- একের পর এক স্যাক্রিফাইস!
সেই যুদ্ধের সময় দাদু মারা যাওয়ার পর থেকে ৯ ভাই-বোনের সংসার আর মা’কে নিয়ে স্ট্রাগলে নামে বাপি!
নিজের চাকরি/ পড়াশুনার উচ্চাকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন দিয়ে পুরো ১০টা বছর সেই বাবা’হারা সংসারটাকে আগলে রাখে,
পুরো সংসার নিজে চালায়! ভাই বোনদের বিয়ে/ তাদের বাড়ি ঘর করে দেয়া সব করে--
বছরের পর বছর সেই ভাই বোনদের সংসারে ও টানে-- তাদের দেখ-ভাল ও করে!!
নিজের নামের জমি জায়গা ভাইদের ছেড়ে দেয়---!
আমরা শুধু দেখি সে দেয়-- নেয় না কিছুই-- আর আমরা ও পাইনি কিছুই---
যা কিছু পেয়েছি সব বাপি- মামনীর নিজের অর্জনের! আর ভাবি হাউ কুড? ---
>>আমাদের চারপাশ শত্রু দিয়ে ঘেরা-- সেই শত্রুদের সাথেও বাপি হাসি মুখে কথা বলে,
তাদের বিপদে এগিয়ে যায়-- আর আমরা ভাবি--হাউ কুড?
>>> আমার সেই অসম্ভব স্যাক্রিফাইসিং মাইন্ডের বাপি-- শুধু আমাদের ভালোবাসার ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে চায় না--!!
তার ধারনা- আমরা মামনীকে বেশি ভালোবাসি! আমি পুরো মামনীর কার্বন কপি হওয়াতে তার রাগ--
কিন্তু যখন তার সাথে আমার ব্লাড গ্রুপ মিলে যায় তখন মহা খুশি!
সারাক্ষণ বাপির সাথে আমার কুটুর কুটুর কথা কাটাকাটি চলে- এইটা কেন এমন ওইটা কেন এমন-- হেন-আর তেন--!
আর আমার বাপি আমাদের গান শোনাবে-- “ মন্দ হোক ভালো হোক-- বাবা আমার বাবা” –
>>> ভালোবাসা - রাগ অভিমান প্রতি নিয়ত চলে-- এমন কি আমার বাপি অসম্ভব ফ্রেন্ডলি মাইন্ডের-- ! সে যাক-
>>>> যারা বলে - ভালোবাসা একদিনের না- প্রতিদিনের-- তারা নিজেরাও হয়ত প্রতিদিন ভালোবাসে না বাবা মা’কে--
আবার একদিন যারা বাবা কে নিয়ে ভালোবাসার কথা বলে- তারা শুধু অই একদিন-ই বাবাকে ভালোবাসে না--!
“ আসলে ভালোবাসাটা চলতেই থাকে-- শুধু তার মাঝে- কখনো রাগ অভিমান এটা সেটা বাসা বাঁধে -- !
আর তার মধ্যে থেকেই কিছু কুলাঙ্গার বাব- মা’কে বৃদ্ধাশ্রমে রেখে আসে--- !
**** বাপির মত অতটা স্যাক্রিফাইসিং মাইন্ডের হয়েছি কি না জানি না-- শুধু জানি--
যেভাবে বাপি আমাদের আগলে রেখেছেন-- আমিও সেভাবে তাদের আগেল রাখতে চাই--
যেভাবে তারা আমাদের পাশে আছেন - আমিও ঠিক সেভাবে তাদের পাশে আজীবন থাকতে চাই--
ভালোবাসি বাপি---------
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




