আহা এই ১০ দিনে কত্ত মাইয়ার লগে টাংকি মারবে---
আহা কি আরামে কুম্ভকর্ণের মত ঘুমাবে---
উপ্স কি আরামে কোন কোন বই পড়বে তার লিস্টি কইরা রাখছে--
হাহ্ কি আরামে কত্ত মুভি দেখবে, কোন নাটক দেখবে সব লিস্টি করা শেষ...
কত জায়গায় গিয়া আড্ডা দিবে, গপ্প-সপ্প করবে সব প্লান করা শেষ---
আর মেয়েদের--- ------------------------
ঘর-দোর পরিষ্কার করো, পুরো বাড়ীর পর্দা/ কুশন হেন তেন ধোয়া- মোছা করো...
কি কি রান্না হবে তার জোগার কইরা রাখো--
পরিবারের কার কি লাগবে, কি কেনা বাকি আছে, হেন তেন এইসব করো---
শুধু কখন মেহেদী পড়বে, কয়টায় ঘুরতে যাবে, কার সাথে আড্ডা দিবে এসবের কোন সময় নাই!!
যদি সুযোগ মিলে তো হবে-- নইলে নাই-- সারাদিন কাজ আর কাজ,
ঘুম / টিভি দেখা, মুভি বা নাটক দেখা, বই পড়া-- আহা এসব মুখে আনতে নাই...
তবুও তারা হাসিমুখে সব করিবে--
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




