somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় সেতুমন্ত্রী/ রেলমন্ত্রী/ যোগাযোগ মন্ত্রী, আপনারা আসলেই কি করছেন...?

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

> যে যমুনা সেতুতে এক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকা নিষেধ, ছবি তোলা যায় না,
সেই সেতুর উপর কাল শত শত গাড়ি (ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকের ) দাঁড়ানো ছিলো ,
আর এক লাইন দিয়ে উত্তরাঞ্চল- ঢাকার দিকে গাড়ি যাচ্ছিলো ঝিমিয়ে ঝিমিয়ে,
অন্য লাইনে ঢাকা থেকে দিনাজপুরগামী ট্রেনে আমি যাচ্ছিলাম, আমার ট্রেন যাচ্ছিলো এক পা এক পা করে,
ভয় হচ্ছিলো এত লোড নিয়ে ( পুরো সেতুতে যে লোড ছিলো গাড়ির) ট্রেন কি যেতে পারবে
না কি ধপাস করে যমুনার বুকে আমাদের সলিল সমাধি হবে?
গত ২২ তারিখ আমি যখন ঢাকা যাই তখন ও সেম অবস্থা ছিলো- সিরাজগঞ্জ -যমুনা,
হাজার হাজার গাড়ির লাইন, হাজার হাজার ট্রাক আর তার ফাঁকে ফাঁকে
অসহায়ের মত দাঁড়িয়ে আছে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী গাড়ি!
শুনেছি কোন এক সেতু ভেঙ্গে পড়াতে এবং বৃষ্টির কারনে এই জ্যাম!!
৮ দিন পর কাল ও যে জ্যাম ছুটেনি... বাসের টিকেট কাটতে গিয়ে,
কাউন্টার থেকেই আমাকে বলে ট্রেনে যেতে!!!
এই ভোগান্তির শেষ হবে কবে?
> ঢাকা/খুলনা/ রাজশাহী থেকে যত ট্রেন উত্তরাঞ্চলের দিকে যায় ( লোকাল তো লোকাল- আন্তঃনগর ও)
সব ট্রেনই যেন লোকাল ট্রেন হয়ে গেছে! আন্তঃনগর ট্রেনে সেখানে দফায় দফায় লোক ওঠে লোকাল বাসের মত!
হাউ ফানি?
ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত লোক উঠলো লোকাল বাসের মত!
আমরা যারা লং রুটে যাচ্ছি তাদের উপর যেন লোক উপচে পড়তে লাগলো!!
এরপর দফায় দফায় এক এক ষ্টেশন থেকে ঝপ ঝপ করে হিজড়া উঠে লাফালাফি,
পটপট করে এক একটা ছেলেকে ধরছে, মারছে, টাকা নিচ্ছে, হাতে তালি দিচ্ছে,
গালি দিচ্ছে, কারো কানে থাকা হেডফোন খুলে নিয়ে ফেলে দিচ্ছে-- !
যখন-ই তারা উঠছে ছেলেরা ভয়ে এদিক ওদিক পালাচ্ছে আর মেয়েরা জড়োসড়ো হয়ে যাচ্ছি!
এই আমার সিটের লোক ভয়ে বারবার উঠে পালিয়েছে আর আমি ভয়ে জড়োসড়ো হয়ে জানালার দিকে লেপ্টে থেকেছি!
আর হকার তো আছেই!! অথচ দেখার কেউ নেই!!
আন্তঃনগর ট্রেনে আমরা এত টাকা দিয়ে যাচ্ছি আর সার্ভিস পাচ্ছি লোকাল ট্রেনের মত+ আতঙ্ক?
>>এই বুঝি আপনাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন?
এই বুঝি আপনারা দিচ্ছেন যোগাযোগে খুব ভালো সার্ভিস?
হায় রে আমার ডিজিটাল উন্নয়ন!!
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×