> আজকাল ২-৩ বছরের বাচ্চাকেও ধর্ষণ করা হচ্ছে! এমন কি সেই নির্যাতনের সময় যৌনাঙ্গ কেটে দেয়া হচ্ছে ( পূজার ঘটনা) আবার মেরে ফেলা হচ্ছে ( তানহা ) ! জন্মের পর থেকেই একটা মেয়ে অনিরাপদ জীবনের দিকে যাচ্ছে! আপনারা পুরুষেরা হয়ত এইটা জানেন না কিংবা অস্বীকার করবেন যে- “ একটা মেয়ে তার পরিবার থেকেই সর্ব প্রথমে যৌন হয়রানীর শিকার হয়” - মামা/ চাচা/ নানা/ দাদা গোত্রীয় যে কোন ছেলের দ্বারা ! যার দু/ একটা প্রকাশ পায় বাকি সব সেই বাচ্চার মনে গেঁথে থাকে! আপনারা হয়ত জানেন না কিংবা অস্বীকার করবেন যে- “ ৯৯% মেয়ে জীবনে একবার হলেও কোন না কোন পুরুষ দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়” সে হাত/চোখ কিংবা অন্য কোন অঙ্গভঙ্গির দ্বারা !
> একটু বড় হবে-- কৈশোরে পা দিবে-- ছেলেপেলেদের চোখে পড়ে যাবে, ইভটিজিং সহ নানা প্রেমকাহিনী-- কেউ কেউ প্রেমে পড়বে, প্রেম করবে, তো আছে প্রতারক পুরুষ ( এক্ষেত্রে মেয়েরাও প্রতারণা করে কেউ কেউ) ! আবার এখনকার ছেলেদের প্রেম মানেই দুদিন পর শরীর কেউ কেউ ধর্ষণ করছে রেন্ডাম--! অন্তত কোন মেয়ে তো আর কোন প্রেমিক পুরুষকে ধর্ষণ করে না!! তাই নয় কি?
> বিয়ে করবে-তাও ভয়! কেউ একজন বলেছিলো- “ বিয়ের পর মেয়েরা হয়ে যায় লিগ্যাল প্রস্টিটিউট” ! কয়টা স্বামী তার স্ত্রীর চাহিদা অনুযায়ী কাছে আসে? কয়টা স্বামী স্ত্রীর ইচ্ছে-অনিচ্ছের উপর খেয়াল করে মিলিত হয়? এরা জাস্ট নিজেদের চাহিদা অনুযায়ী কাছে ডাকে এরপর নিজ কম্ম হয়ে গেলে মুখ ফিরিয়ে পিঠ দেখিয়ে শুয়ে থাকে!! এরপর তো আছে পরকীয়া!! কিছু পুরুষ আছে- ঘরে সুন্দরী/ সেক্সি স্ত্রী থাকলেও তাদের অন্য নারীতে চোখ যায়-- সেই চোখ- কাজের মেয়ে থেকে শুরু করে- যেকোন একজন হলেই হলো! কেউ একজন বলেছে- “ কিছু ছেলের শুধু একটা ছিদ্র পাইলেই হইলো আর কিছু তারা দেখে না” --- ঘরে কাজের মেয়ে রাখবেন কিংবা ছুটা বুয়া তো সেই স্ত্রীকে সব সময় সেই কাজের মেয়ের/ ছুটা বুয়ার উপর চোখ রাখতে হবে! এর ফাঁকেও ঘরে ঘরে আজ কত কাজের মেয়ে / ছুটা বুয়া স্বামী / ছেলে দ্বারা নির্যাতিত হচ্ছে!
> বৃদ্ধ বয়স - ভাবছেন নিরাপদ!! মোটেও না! আজকাল বৃদ্ধকেও রেপ করা হচ্ছে এমন কি রেপের পর যৌনাঙ্গে নানারকম জিনিস ঢুকিয়ে দেয়া হচ্ছে...
>>> বলতে পারেন - কোন বয়সে এসে একটা মেয়ে নিজেকে নিরাপদ ভাববে? পুরুষ তো পুরুষ আজকাল তুফানের স্ত্রী/ বোনের মত মেয়েদের কারনেও মেয়েরা নিরাপদ নয়!
>>> এখন হয়ত কিছু পুরুষ এসে বলবে- সব পুরুষ এমন নয়! আমিও জানি তা নয়-- কিন্তু একবার ভেবে দেখুন তো- এই বর্তমান সময়ের ঘটনাগুলোতে কোন মেয়ে কি পারবে কাউকে বিশ্বাস করতে? যেখানে বাবাও মেয়েকে ধর্ষণ করছে! এই পরিস্থিতিতে তো আমি আমার পরিবারের-ই কোন ছেলের কাছে আমার পুতলি আম্মিদের ( ভাগ্নি) কোলে দিতে ভয় পাচ্ছি---
এভাবে কি আসলেই ভালো থাকা যায়...?
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



