দেখছি না কেন আজ তোকে চ্যাটে...
না জানি কোন শাঁকচুন্নিদের সাথে আছিস ডেটে... !
রাখবো না আর তোকে ফ্রেন্ডলিস্টে...
মনের দিক থেকে তুই আস্ত একটা কিপ্টে... !
দেবো আজ তোকে ব্লক...
ফোনে শোনাতে আসিস না আমায় কোন শ্লোক... !
খবরদার ঘুরবি না অন্য আইডি দিয়ে আমার টাইমলাইনে...
তোর প্যাঁচানো ভালোবাসা আমার চাই নে... !
অন্য আইডি দিয়ে এসে যদি দিস লাইক...
ভাংবো তোর মাথায় শাকচোরাদের বাইক...!
চাইনা তোর কমেন্ট... চাই না শেয়ার...
জাহান্নামে যা তুই... অর এনিহোয়ার... !
হাহাকারে ডুবে মরুক তোর ইনবক্স ...
তুই জোকার আমি রক্স... !
পাঠাবো না তোকে কোন রিকোয়েস্ট...
তোর মাথায় গোবর আছে-- বুদ্ধিতে তুই লোয়েস্ট... !
করবো না তোকে আর এড...
তুই একটা আস্ত ম্যাড... !
খুঁজবো না তোকে সার্চে...
দেখা হলেও হতে পারে মার্চে......... !
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



