তুই আমার দিনাজপুরের চিকন চালের ভাত...
ভালোবাসায় হারিয়ে তোকে বারবার করবো কাত...
তুই আমার প্রিয় পাটের শাক...
ত্যাড়িব্যাড়ি করলেই ফাটিয়ে দেবো তোর বোঁচকা নাক...
তুই আমার পছন্দের ঢেঁড়স ভাজি...
ইচ্ছে হলেই যখন তখন তোর ভালোবাসার রঙে সাজি...
তুই আমার একমাত্র পছন্দের মাছ ইলিশ...
ঝগড়াঝাঁটি করলেই ছুড়ে মারবো বালিশ...
তুই আমার সবজি ডাল...
শয়তানী করলেই আমিও দেবো নতুন নতুন চাল...
তুই আমার টমেটো কুঁচিতে ভাজা ডিম...
আমার কথামত না চললে বকে বকে তোর মাথা করে দেবো ঝিমঝিম...
তুই আমার কুড়মুড়ে খাসির মাথা...
শাঁকচুন্নিদের সাথে লটরপটর করলে আমিও দিবো তোকে ব্যাথা...
তুই আমার টমেটো/ মটরশুঁটি দিয়ে রান্না করা দেশি মুরগির রান...
কটকটিদের দিকে তাকালে খুন করে নিয়ে নেবো তোর জান...
তুই আমার গরুর ভুনা ভুনা কলিজা...
ভদ্র-সদ্র হয়ে থাকতে না পারলে- জাহান্নামে যা...
তুই আমার নানান স্বাদের ভর্তা...
ভালোবেসে যদি মরণ দিস, মেনে নেবো তোকে কর্তা...
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




