> ধর্ম যার যার উৎসব সবার এই কথাটাই হয়ত মুল কারন!
> আমি বুঝি না কেন একটা মুসলিম ওই কথার সুত্র ধরে হিন্দুকে গরু খেতে বলবে? আর কেনই বা একটা হিন্দু তাদের পূজার মন্ডপে একটা মুসলিম কে যেতে বলবে? কেন হোলি খেলায় কোন মুসলিম শামিল হোক এই ইঙ্গিত থাকবে? অথচ যার যার ধর্মে তো এগুলো পাপ! তবু একদল হিন্দু/ মুসলিম যার যার উৎসবকে ঘিরে এই ফাইজলামি করছে আর এটাকে উস্কে দিচ্ছে আর এক দল! কি মহান মানসিকতা এদের? যাদের মধ্যে মানবিকতাই নেই!
> আরে উৎসব হলো আনন্দের কিন্তু সব উৎসবে শামিল হতে হবে নিজেদের ধর্মের কথা বিবেচনা করে! হিন্দু/ মুসলিমে দ্বন্দ্ব না লাগিয়ে ধর্মে ধর্মে ফাইযলামি না করে কি একে অপরের আনন্দে শামিল হওয়া যায় না? এই আমাদের কথাই দেখুন--
>> আমার পাড়াতে দুটো হিন্দু পরিবারের সাথে আমাদের খুব খাতির! আমরা একে অপরের বিপদে পাশে থাকি, একে অপরের সুখ দুঃখ ভাগ ও করে নেই আবার উৎসবে শামিল হই কিন্তু সেই শামিল হওয়াটা এমন ভাবে যাতে আমাদের কারো ধর্মে আঘাত না লাগে! আমরা রোজায় সেই দুই পরিবারে ইফতারী দেই, ঈদের শেমাই তাদের বাসায় পাঠিয়ে দেই! আবার তারা তাদের পুজোর সময় প্রসাদ কিংবা ভোগ না আলাদা করে আমাদের জন্য নাড়ু/ লুচি/ সবজি দিয়ে পাঠায়! এতে কি আমাদের বা তাদের জাত বা ধর্ম যায়? আমরা কখনোই তাদের বলিনা আসো কুরাবনীর মাংস খাও, গরু কাটা দেখো! তারাও বলে না- আসো পূজার মন্ডপে যাই কিংবা হোলি খেলো! কারন আমরা যে যার ধর্ম সম্পর্কে জানি কোনটা হারাম তাও জানি!
>> আমার বাপির অনেক হিন্দু বন্ধু আছে! ঈদের পর আমরা তাদের আলাদা ভাবে দাওয়াত করে খাওয়াই আবার তাদের পুজোর পর আমাদের দাওয়াত দিলে একদম আলাদা করেই খাওয়ায়!
>>> এটাই হচ্ছে হিন্দু মুসলিমের উৎসবের আনন্দের ভাগ! অথচ একদল কি না গরু খাওয়া আর হোলি খেলা, পূজা মন্ডপে গিয়া নাচাগানা এসব কে সমর্থন দিয়ে নিজেদের ধর্মের মধ্যে ক্যাচাল লাগাই রাখতেছে! এখন হয়ত কেউ কেউ কইবে মদ খাওয়ার কথা, শুঁয়োর খাওয়ার কথা--- আরো কত কি! সেসব হারাম এই নিয়ে ক্যাচাল করবে!
>>> আমার হিন্দু এক বান্ধবী প্রতি ঈদে আমাকে আগে উইশ করে আজ আমি সকালে তাকে উইশ করেছি, তাতে কি আমার ধর্ম গেছে? না কি আমরা কেউ ধর্ম নিয়ে ফাইযলামি করছি? ও কি বলেছে- আসো পূজা মন্ডপে যাই কিংবা আমি কি বলি- আসো গরু খাও?
>>>> কয়েকটা লাইক/ কমেন্ট আর শেয়ার আর চিলিব্রিটি হওয়ার ধান্দায়, ফলোয়ার বাড়ানোর ধান্দায় আজকাল কিছু মানুষ যাচ্ছেতাই লিখে যাচ্ছে.........।।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




