> হাতে বিষফোঁড়া টাইপ একটা কিছু উঠছে! দিমেকে ( দিনাজপুর মেডিকেল) এ গেছিলাম কাল ! স্কিনের ডাক্তার বসেনি তাই সার্জারীর ডাক্তার দেখবে ( বড় দাক্তুর কেউ নেই সব ইন্টার্নীর দাক্তুর বসেছে) ! রুমে ঢুকে দাক্তুরের পাশে চেয়ারে বসতেই উনি জিজ্ঞেস করলেন- আপনার বাসা কোথায়? বললাম- -- ! আপনি কি বাঙালী ? বললাম- হু তবে আমার মা ইন্ডিয়ান ( মানে আমার নানা- নানী ইন্ডিয়ান)! আপনার জন্ম কি বাংলাদেশে হয়েছে? বল্লাম-হু! এরপর দাক্তুর বলছে- না মানে আপনাকে দেখে ফরেনার মনে হচ্ছে তাই জিজ্ঞেস করলাম! এরপর উনি প্রব দেখে মেডিসিন লিখছেন আর বলছেন- টাকা পয়সা তো অনেক আছে তাই সব মেডিসিন বাইরের দিচ্ছি ( আমার চেহারা দেখে কি পয়সাওয়ালী মনে হয় ? ) ! সাথে সাথে আমিও হাসতে হাসতে বললাম- মেডিকেলের এত মেডিসিন তাহলে কোথায় যাচ্ছে? এই কথাটা শেষ হতে না হতেই আর এক ইন্টার্নী ঢুকেই আমার মুখের কথা কেড়ে নিয়ে বলছেন- মেডিসিন নিয়ে গিয়ে আমরা বাসায় খাই!! আমি তার সাথে আর ফালতু কথাতে জড়ালাম না! বেশ ভালো করেই জানি- মেডিকেলে কি ধরনের মেডিসিন সাপ্লাই দেয়া হয় রোগীদের জন্য! আমাকে প্রেস্ক্রাইব করা সব মেডিসিনের সাপ্লাই আছে এখানে! অথচ দাক্তুররা প্রায় সব সময় বাইরে থেকে মেডিসিন কিনতে হবে এমন সব মেডিসিনের নাম লিখে দেন!
> এরপর সেকেন্ড টাইমে ঢোকা সেই দাক্তুর আমার ফোঁড়ার জায়গা দুই আঙ্গুল দিয়া চাইপা ভেতর থেকে পুঁজ আছে কি না সেটা বের করতে চাইলেন! আমি ব্যথায় চিৎকার দিলাম- সাথে সাথে উনি বলেন- এত নাটক করলে চলবে? এইবার তাহলে ব্লেড আনি হেন তেন! আবার বলেন- আপনার হাতের নখ বড় আছে না? সেটা দিয়ে বের করবেন! অবাক হলাম ফাযিল দাক্তুরের ফাযলামী দেখে! কিছু বললাম না! প্রেসক্রিপশন হাতে নিয়ে বাইরে আসলাম!
>> ইন্টার্নীতেই যদি তার এই অবস্থা হয় মানে রোগীর সাথে এমন চড়াও মেজাজ দেখায় তাহলে দাক্তুর হলে সে কি করবে? আর সবচেয়ে বড় কথা- মেডিকেলে সাপ্লাই দেয়া বেশির ভাগ মেডিসিন এখানে থাকা একটা চক্র বাইরে বিক্রি করে দেয়!! আর দাক্তুরেরা বিভিন্ন কোম্পানির মেডিসিন বাইরে থেকে কিনতে বলে পারসেন্টেজ নেয়!!
>>> অথচ আমার বন্ধু মহলে বেশ কয়েকজন ডাক্তার আছে! ঢাকার স্কয়ার, রাজশাহী মেডিকেল, ডেন্টালে তারা কর্মরত! আমি জানি তারা তাদের রোগীর জন্য কিভাবে নিজেদেরকে সঁপে দেয়! সেবাই যে তাদের কর্ম সেটা তারা ভুলে যায়নি!! তাদের নিয়ে গর্ব করা যায়!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
