এরশাদ লুইচ্চা হলেও কিছু কামের কাম করেছিলো! যতদূর মনে পড়ে, , তার সময়েই এসিড নিক্ষেপের ঘটনায় ফাঁসির ব্যবস্থা ছিলো! সে সময়ে যেমন এসিড নিক্ষেপ বেড়েছিলো তেমনি ফাঁসির ব্যবস্থা করায় আবার তা কমেও গিয়েছিলো! বন্যার সময়ে নাটক করে হলেও সে কিছু করেছিলো সাথে সাথেই!!
অথচ এই সরকার হোক আর ওই সরকার কেউ ই নারী নির্যাতনের ঘটনায় কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন নি! নারী হয়েও তারা নারীদের জন্য কিছুই করতে পারেননি! একটা উদাহরণ শুধু আছে- ইয়াসমিনের জন্য দিনাজপুরবাসী রাস্তায় নেমেছিলো, গুলি খেয়ে মরেছিলো, তাই তার ধর্ষণের আর হত্যার বিচারে আসামীদের ফাঁসি হয়েছিলো!! আর কোন ধর্ষণ/ হত্যার বিচার হতে দেখেনি!!
অথচ এখুনি যদি আইন করা হয়- ধর্ষণের জন্য লিঙ্গ কর্তন করা হবে কিংবা ফাঁসি অন্তত ৯০% গ্যারান্টি দিয়ে বলা যায়-- এদেশে শিশু/ নারী ধর্ষণ কমে যাবে!!
তাই বলছিলাম কি- মাননীয় সরকার কিংবা রাষ্ট্র অনেকজন কে তো ফাঁসিতে ঝোলালেন - দিন না কয়েকটা ধর্ষক কে লটকে, যেন হ্যাঁচকা টানে তাদের গলা ছিড়ে পড়ে! করুন না কিছু সত্যিকারের বিচার যা দেখে মন শান্ত হবে আর স্বস্তি পাওয়া যাবে! দিন না কিছু ধর্ষককে লটকে......... !
বিউটির ধর্ষক ও হত্যাকারী জানোয়ার “ বাবুল” ধরা পড়েছে! তিনি তো আবার কোন নারী এম্পির কি যেন হোন !! তার কি বিচার হবে? দিন না এই জানোয়ারটাকে লটকে... যেন তার কল্লা হ্যাঁচকা টানে ছিড়ে পড়ে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
