somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শতাব্দির বিস্ময়ঃ মরহুম হযরত মাওলানা জমির উদ্দিন (রহঃ)

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শতাব্দির বিস্ময়ঃ মরহুম হযরত মাওলানা জমির উদ্দিন (রহঃ)


গত শতাব্দীর শুরু থেকে আশির দশক পর্যন্ত সময়টুকু ছিল মুসলমানদের অত্যন্ত সংকটের কাল। এ সময় আজকের মুসলিম বিশ্বের প্রায় সকল দেশই ছিল বিদেশীদের দখলে। ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক ভাবে মুসলমানরা হয়ে পড়ে কোনঠাসা। শ্বাশত ইসলামের আর্দশ ও প্রেরণা থেকে তাদের অবস্থান ছিল কিছু দূরে। জেিহলিয়াতের সর্বগ্রাসী হামলায় মুসলিম তামুদ্দুনিক কাঠামো ভেঙ্গে পড়ে। ইসলামের বিপ্লবী চেতনার ধারক বাহক হিসেবে কোন উচ্চারণ ধ্বনি হচ্ছিল না। বিশ্ব মুসলিমের এই চরম সংকটকালে এ মহান সাধকের আর্বিভাব ঘটেছিল। নি¤েœ সংক্ষিপ্ত আকারে এই মহান সাধকের জীবনী তুলে ধরা হল-

জন্ম ও পরিচয়
১৮৮০ সালে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্যংখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আলী-চান্দ ও মাতার নাম নুরুন্নিছা বেগম।

শিক্ষাজীবন
এ জ্ঞান সাধক মাওলানা নিজামুদ্দিন (পরবর্তীতে শ্বশুর হন) এর কাছ থেকে প্রাথমিক শিক্ষা গ্রহন করেন। এরপর মাওলানা মোজাহের আহমদের কাছ থেকেও কিছু দিন শিক্ষা লাভ করেন।তারপর তিনি তৎকালীন উপমহাদেশের অন্যতম জ্ঞান শিক্ষার বা চর্চার কেন্দ্র মীরাট ইলীয়া মাদ্রাসায় ভর্তি হন। তিনি সেখানে ইলমে মারিফত অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য রত থাকেন এবং উর্দু, আরবী ও ফারসী ভাষায় সুপন্ডিত হয়ে উঠেন। তিনি হাদীস, তাফসীর, ফিকহ আদব আকায়েদ, বালাগাত,মানতিক, তারীখ নাহু ও তাসাউদ শাস্ত্রে পূর্ণ জ্ঞান অর্জন করেন।

শেরে- বাংলা উপাধি লাভ
তিনি ভারতের মীরাট রাজ্যে অবস্থান কালে “হাদিয়ায়ে জমির” বা “ওয়াজে বেনজীর” নামক একটি গ্রন্থ লেখে “শেরে বাংলা” উপাধি লাভ করেন। বতমার্নে উক্ত গ্রন্থটি মাওলানা আব্দুর রহীম কর্তৃক বাংলায় অনূদিত হয়ে “অমূল্য রতœ” নামে বাজারে প্রকাশিত হয়েছে।

কর্মজীবন
অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেই তার কর্মজীবন আবর্তিত হয়। মাওলানা জমির উদ্দিন (রহঃ) তার বৈচিত্রময় কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। মীরাটে আলীয়া মাদ্রাসায় অধ্যয়ন সমাপ্ত করে সেখানে অধ্যাপনা শুরু করেন। এরপর তিনি “ওংষধসরপ টহরাবৎংরঃু ড়ভ গরৎধঃ” এ মুহাদ্দিস ও মুফতির পদে সসম্মানে অধিষ্ঠিত হন। দু’বছর চাকুরী করার পর চাকুরীতে ইস্তফা দেন এবং সমগ্র ভারত ভ্রমন করে মাতৃভূমিতে ফিরে আসেন। সম্ভবতঃ তিনিই প্রথম বাঙালী যিনি মীরাট ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমন দায়িত্বপূর্ণ ও সম্মনিত পদে অধিষ্ঠিত থেকে বাঙালী জাতির গৌরব উজ্জ¦ল করেছেন।

প্রতিভা ও ব্যক্তিত্ব
তিনি উঁচু মানের পীর হলেও তিনি কিন্তু অনমনীয় ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ ছিলেন। বহুমুখী প্রতিভা ও গুনে শানিত মাওলানা জমির উদ্দিন (রহঃ) ছিলেন প্রজ্ঞা আলিম, নিবিষ্ট-দিল, আল্লাহ প্রেমিক,বিরল প্রজাতির সাধক, দূরদর্শী নেতা সুযোগ্য শিক্ষক, সফল প্রশাসক,নিষ্ঠাবান মুবাল্লিগ দক্ষ সংগঠক, সমাজসেবী, শিক্ষা সেবী সংস্কৃতিবান, স্বাধীনচেতা চিন্তা নায়ক দার্শনিক, গ্রন্থ প্রনেতা- লেখক, রাজনীতি সচেতন নির্ভীক এক সংগ্রামী ব্যক্তিত্ব। মানুষ হিসাবে তিনি ছিলেন সৎ, অনাড়ম্বর, নিরহংকার, সংযমী, নির্লোভ, নিঃস্বার্থ নিরপেক্ষ, অকৃত্রিম, উদারচেতা, মানবদরদী, সাম্যের প্রতীক ও আর্দশ মানুষ। স্ত্রী, পুত্র, প্রিয়জন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী এবং মুসলিম-অমুসলিম নির্বিশেষে মানুষের হক ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার দৃষ্টান্ত এ যুগে বিরল।

সমাজ সেবামূলক কার্যাবলী
তিনি কেবল শাস্ত্র চর্চা ও আধ্যাত্মিক চিন্তাতেই নিমগ্ন থাকতেন না বরং দেশ ও দশের জন্য চিন্তা করতেন এবং কাজ করতেন। প্রায় অর্ধশত কাল যাবত অক্লান্ত ভাবে তিনি নানাবিধ জনডিহতকর কাজ করে গেছেন। নাইক্যংখালী গ্রামের এক বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে তার প্রতিষ্ঠিত মক্তব, মাদ্রাসা, মসজিদ এবং স্কুল। এছাড়া জনগরে কল্যাণার্থে তার নামানুসারে একটি বাজার প্রতিষ্ঠা করেন। এ সবই তার সমাজ-সেবা ও অপরিসীম শিক্ষানুরাগের ফলশ্রুতি।

ধর্মীয় কার্যাবলী
প্রখ্যাত জ্ঞান পিপাসু মাওলানা জমির উদ্দিন (রহঃ) ছিলেন একজন বড় মাপের ওয়ায়েজ ও মুফতি। ইবাদত ও পরহেজগারীর দিক দিয়ে তিনি হচ্ছেন একালের শ্রেষ্ঠ আবেদ। আল্লাহর ইবাদত, আনুগত্য ও দ্বীন প্রতিষ্ঠায় সদা নিবেদিত প্রাণ ছিলেন। তিনি দেশের বিভিন্ন এলাকায় ওয়াজ-মাহফিলের মাধ্যমে ইসলামের শ্বাশত চিন্তার ঐশ্বী বাণী পৌঁছে দিতেন এবং মুসলিম সমাজের ভুলভ্রান্তি ও সামাজিক কুসংস্কার সমূহ সংশোরেন চেষ্টা চালাতেন। এমন কি তিনি পার্শ্ববর্তী দেশ বার্মা বা মায়ানমারের আকিয়াব, মংডু, বুচিধং ও আরাকান প্রভূতি এলাকায় ওয়াজ মাহফিলে যোগ দিতেন। তিনি বিদআত ও শিরক কাজ থেকে মুসলমানদেরকে দূরে থাকার উপদেশ দিতেন। এছাড়া তিনি মাসাজিক বিভিন্ন্ সমস্যার সমাধান কল্পে ফতোয় দিতেন। তার ফতোঢা অনেক সময় কঠোর হত্ ইসলামী আদর্শ ও শরীয়াতের বরখেলাফ তিনি মোটেও সহ্য করতেন না। তিনি আজীবন ধর্মীয় নক্ষত্র স্বরুপ বিবেচিত ছিলেন।

দর্শন ও দার্শনিক চিন্তাধারা
তার দার্শনিক চিন্তাধারা সমকালীন দার্শনিক, দর্শনবিদদের যেমন বিস্মিত করেছে; তিনি নিজেও তেমন দার্শনিক অভিহিত হতে পছন্দ করেছেন। তার জীবন ব্যাপী সমগ্র কর্মকান্ড, আলোচনা বক্তব্য সবই ছিল একটি নিজস্ব দর্শন ও দার্শনিক চিন্তাধারার কৌশলী প্রকাশ।

গ্রন্থ প্রণয়ন
মাওলানা জমির উদ্দিন (রহঃ) এর লেখনি শক্তি ছিল অতন্ত্য প্রবল। তিনি ছিলেন ক্ষুরধার কলম সৈনিক। জ্ঞান-বিজ্ঞানে র বিভিন্ন শাখায় তিনি গ্রন্থ রচনা করেন। দীর্ঘ জীবনে তার রচিত গ্রন্থের সংখ্যাও অনেক। কিন্তু তার মৃত্যুর সাথে সাথে তার লিখিত পান্ডু লিপিগুলো হারিয়ে যায়। তিনি শুধু লিখতেন প্রকাশের চেষ্ঠা করেন নি। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলয়-
১. ওয়াজে বেনজীর
২. আহছানুল মাকাল।

ইন্তেকাল
জগত বিখ্যাত এ মহান সুফী সাধক চিরন্ত নিয়মানুসারে একদিন দুনিয়ার জীবনকে ইস্তফা দিয়ে চলে গেলেন। হাজার হাজার মানুষকে শোক সাগরে ভাসিয়ে বিগত ১৭ ই রমজান/ ২০ শে জুলাই সোমবার ১৯৮১ সালে নিজ বাস ভবণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। এই মহান সুফীকে তারই প্রতিষ্ঠিত মৌলভী বাজার জামে মসজিদের পাশে সমাহিত করা হয়।
(সংকলিত)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×