somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বায়ন ও সংস্কৃতি ঃ প্রেক্ষিত বাংলাদেশ

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তরুলতা পঞ্চম শ্রেণীর ছাত্রী । একটি অজ পাড়া গাঁয়ের বাসিন্দা। গ্রামের প্রকৃতি দেখতে বেশ সুন্দর। প্রকৃতি তাদের আচরনকে বেশ প্রভাবিত করেছে। তার বাবা স্থানীয় মসজিদের ইমাম। বাবা ধর্মভীরু হওয়ার কারণে তাদের পরিবারের চালচলন গ্রামের অন্যান্য পরিবারের চেয়ে রক্ষনশীল। তরুলতা বোরকা পরে বিদ্যালয়ে যায়। শিক্ষকমন্ডলী ও মুরব্বদের খুবই সম্মান করে। তার আচরণ তাকে তার পরিবার ও প্রতিবেশীদে নিকট প্রিয়পাত্রী করে তুলে।
পঞ্চম শ্রেণীর পাঠ চুকিয়ে সে ষষ্ঠ শ্রেণীতে উর্ত্তীণ হয়। তার বাবা তাকে শহরে চাচার বাসায় রেখে পড়াশোনা করাতে মনস্থির করে।
যথারীতি সে শহরের একটি নামকরা বিদ্যালয়ে ভর্তি হয়। চাচার বাসায় থাকে।
কিন্তু শহরে এসে সে নতুন এক পরিবেশের সম্মুখীন হয়। এই পরিবেশ তার ফেলে আসা গ্রামের পরিবেশ থেকে ভিন্ন।
বিদ্যালয়ে এসে সে দেখে অধিকাংশ মেয়ে বোরখা ছাড়াই চলাফেরা করে।মুষ্টিমেয় কয়েকজন হিজাব পালন করে। বিষয়টি তার কাছে অদ্ভুত মনে হয়।
অন্যদিকে সে চাচার বাসায়ও দেখতে পায় অদ্ভুত পরিবেশ। তার চাচা-চাচী, চাচাতো ভাই-বোন সবাই মিলে একসাথে সিনেমা, নাটক দেখে। পরিবারের সবাই মিলে টিভি দেখাতো দূরের কথা সে নিজেও কোনদিন টেলিভিশন দেখেনি। তাই সে বিস্মিত না হয়ে পারেনা। শহুরে জীবনের এরকম আরো অনেক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়ে সে প্রথমদিকে একটু হোঁচট খায়।
সময়ের পরিক্রমায় সেও আস্তে আস্তে এসব অদ্ভুত ঘটনার সাথে খাপ খেয়ে নিতে শুরু করে। সে এখন টেলিভিশনের নিয়মিত দর্শক। হিন্দি সিরিয়ালগুলো তার খুবই প্রিয়। কোন চ্যানেলে কি দেখায় তার একটি তালিকা তার মুখস্থ। ইদানিং সে আর বোরখা পরে বিদ্যালয়ে যায়না। জিন্স প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ায়। কথাবার্তায় বাংলা-ইংরেজি সংমিশ্রিত ভাব লক্ষ্য করা যায়।
এভাবে তার দিন যায়। যে উদ্দেশ্যে সে শহরে প্রত্যাবর্তন করেছিল সে উদ্দেশ্য চার আনা পূর্ণ হতে হিমশিম খায়।
একদিন সে তার নাড়ির টানে গ্রামে যায়। গ্রাম তরুলতাকে যে বেশে শহরে পাঠিয়েছিল তরুলতা সে বেশ খুলে নতুন এক বেশে গ্রামে ফেরে।

উপরোক্ত গল্পটি আমাদের বর্তমান গতিশীল সমাজের একটি প্রতিচ্ছবি। সমাজে নিয়ত পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন কিছুক্ষেত্রে ইতিবাচক কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নেতিবাচক।
এই পরিবর্তনের ক্ষেত্রে ‘বিশ্বায়ন’ একটি নিয়ামক হিসেবে কাজ করে। বিশ্বায়ন এর মূল কথা হচ্ছে বিনিময়। একাধিক অঞ্চলের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময়ই হচ্ছে বিশ্বায়ন। কিন্তু আমাদের দেশে কি সাংস্কৃতিক বিনিময় ঘটছে? যেহেতু বিনিময় এর অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান আমরা শুধু গ্রহণ করেছি, প্রদান করিনি। আমাদের এই উপমহাদেশের সামাজিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে আমরা কি পরিমাণ সাংস্কৃতিক উপাদান গ্রহণ করেছি এবং কি পরিমাণ প্রদান করেছি।
‘সাংস্কৃতিক বিশ্বায়ন’ এর মাধ্যমে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে জলাঞ্জলি দিচ্ছি অনায়াসে। একটি জাতির ‘নিজস্ব সংস্কৃতি’ কে বিশ্ব দরবারে গুরুত্বপূর্ণ স্থান দেয়। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে সেভাবে বিশ্ব দরবারে তুলে ধরতে ব্যর্থ হচ্ছি। ‘সাংস্কৃতিক বিশ্বায়ন’ এর মাধ্যমে আমরা আমাদের ‘তরুলতা’র মত বিসর্জন দিচ্ছি যা একটি জাতি হিসেবে লজ্জাজনক।
সত্তর আশির দশকে একটা ব্যাপার লক্ষণীয় ছিল, তা হল, এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা শাড়ী পরত। কিন্তু নব্বই দশক এর পর থেকে তা আস্তে আস্তে হ্রাস পেতে লাগল। বর্তমানে অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদেরকে শাড়ি দেখতে যাদুঘরে যেতে হবে। সেদিনকার প্রজন্ম বিস্ময় প্রকাশ করে বলবে “একদা একসময় এদেশে শাড়ির প্রচলন ছিল” যেমনি করে আমরা বর্তমানে জামদানী শাড়ির কথা বলি। এতো গেলো পরিধেয় বস্ত্রের কথা। অন্যদিকে, আকাশ সংস্কৃতি আমাদের সমাজের বহুদিনের লালিত মূল্যবোধ ও রীতিনীতি ধ্বংস করে দিচ্ছে। বিদেশি সিরিয়াল বিশেয় করে হিন্দি চ্যানেলের সিরিয়ালগুলো আমাদের সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। যেহেতু পারিবারিক দ্বন্দ্বই এই সিরিয়ালগুলো মূল উপজীব্য বিষয় সেহেতু এসমস্ত সিরিয়ালের নেতিবাচক দিকগুলো আমরা আমাদের মনের অজান্তেই গ্রহণ করছি। যার ফলাফল আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি। ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটে ছাত্র তার শিক্ষককে হত্যা করতে দ্বিধা করছেনা। মেয়ের উপর অত্যাচারের প্রতিবাদ করায় মাকে হত্যা করা হচ্ছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নষ্ট করায় প্রেমিক তার প্রেমিকাকে খুন করছে।
এ সমস্ত ঘটনা আমাদের সামাজিক মূল্যবোধ ও রীতিনীতির ভেঙ্গে পড়ার ফল। কোন ধরণের বাছবিচার না করেই বিদেশী সংস্কৃতির নেতিবাচক দিকগুলো আমরা সহজে গ্রহণ করছি। অথচ বিদেশী সংস্কৃতির ইতিবাচক দিকগুলো আমরা গ্রহণ করতে দ্বিধা করি। যার কারণে আমরা জাতি হিসেবে ‘অবনমিত’ মস্তকে দাঁড়িয়ে আছি। জাতি হিসেবে মাথা তুলে দাঁড়ানোর মূল হাতিয়ার ‘নিজস্ব সংস্কৃতি’ আমরা হারাতে বসেছি।
তাই এই অবস্থা থেকে মুক্ত হতে হলে সংস্কৃতি সম্পর্কে আমাদের মানসিকতা পরিবর্তন অপরিহার্য। বিদেশী সংস্কৃতির প্রীতি বাদ দিয়ে দেশীয় সংস্কৃতির চর্চা বৃদ্ধি জরুরী। তবেই জাতি হিসেবে আমরা বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারব।
(সংকলিত)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×