somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসমাপ্ত কথামালা ...প্রিয় বহ্নিশিখা

০৬ ই মে, ২০১৪ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা টা শুনে সবাই পিছনে পিছনে হাসত জানি। আমি বুঝতাম কিন্তু কিছু বলতাম না। কি বলব? যাই বলিনা কেন সবাই সামনে সামনে সম্মতিতে মাথা ঝাকালেও পড়ে আবার ঠিক ই একজন আরেকজন কে বলে হাসাহাসি করবে। দেখা যেত ক্যান্টিন এ বড় ভাইয়ারা ডাক দিয়েও জিজ্ঞেস করত “ কাহিনী কি সত্যি নাকি? ভাল ভাল চালাই যা। জ্ঞানীজন রাও বলে গেছেন এই টাইপ মেয়েদের নাকি আলাদা চার্ম থাকে। ” এই টাইপ!! চুপ করে শুনতাম। কি বলব? তারা তো আবার বড়ভাই। তাছাড়া সাহস ও হয়ত ছিলনা। কিছুদিন পড়ে বন্ধুরাও দেখা যেত অনেক রকমের মন্তব্য করত। কিছু কিছু তো ছিল নারী পুরুষের আদিম সম্পর্ক নিয়ে। কখনো দুর্বল ভাবে প্রতিবাদ করতাম, কখনবা তাদের সাথে তাল দিয়ে যেতাম। আমার নিজের মাঝেই মনে হয় বেশি অস্বস্তি ছিল। তাইতো কখনো কাউকে শক্ত ভাবে কিছু বলতে পারিনি।

তোমার সাথে যতক্ষণ থাকতাম ততক্ষণ এই ব্যাপার টা মাথায় আসতো না। ওই সময় গুলোতে একটা ঘোরের মাঝে থাকতাম। মনে হত দেবী দুর্গার ( তা চেহারাতে হোক আর সাহসে হোক ) সাথে ঘুরে বেরাচ্ছি । তোমার সাথে তো আমি ঢাকেশ্বরীতেও গিয়েছি কয়েকবার। মনে আছে জগন্নাথ হলে আমাকে পাশে নিয়ে তুমি অর্চনা পাঠ করেছিলে। তোমার বান্ধবিরা যে কত মজা নিচ্ছিল। আমি তো লজ্জায় অর্ধেক তখন। আচ্ছা তোমার বান্ধবীরাও কি আমাকে নিয়ে তোমাকে খেপাত ?

একদিন এক তাবলীগি বন্ধুর কাছে শুনলাম যে হিন্দু মেয়ে বিয়ে করে তাকে মুসলমান বানালে নাকি বেহেস্ত কনফার্ম। হাহাহা। সেদিন তোমাকে আমি জিজ্ঞেস করি তুমি কি মুসলমান হতে পারবে? তুমি বলছিলে পারবে কিন্তু দুই ধর্মের মানুষ কি নিজেদের স্বকীয়তা বজায় রেখে জীবন ভর পাশাপাশি থাকতে পারেনা ? আমি না বুঝেই বলেছিলাম পারে। তুমি জানতে চেয়েছিলে আমি কি তোমার জন্য ধর্ম পরিবরতন করতাম কিনা তুমি বললে। আমি হ্যাঁ বলেছিলাম... আমি মিথ্যা বলেছিলাম। এমন না যে আমি সেরকম ধর্মভীরু । কতদিন নামাজ পড়িনা মনে করতে পারব না। সবাই কি বলবে সেটাই ছিল আসল ভয়। তুমি কিভাবে খোলা মনে কথা বলতে জানিনা । আমি তো পারতাম না এখনও যে খুব পারি তাওনা।

পারবো কী করে? দুমুখো মানসিকতা থেকেই তো বের হতে পারিনি কখনো। তোমার মত তো পারিনি ভিন্ন ধর্মের ছেলেকে সাথে নিয়ে নিজের ডিপার্টমেন্ট , নিজের বিশ্ববিদ্যালয় ঘুরে বেড়াতে কাউকে তোয়াক্কা না করে। আমি তো সারাক্ষণ এই ভাবতাম কেউ দেখে ফেলল কিনা, কেউ বুঝে ফেলল কিনা। তোমার মত মনের জোর আমার তখন ছিলনা।

তাই পারিনি। ধরে রাখতে পারিনি। হয়ত বা নিজের মনের ভিতরের ভয়ের কারণে চাইনি ও।

ধর্ম । সমাজ। সভ্যতা!

শুনলাম তুমি নাকি একটা কলেজ এ জয়েন করেছ। আমি এটুকু জানি যে তোমার কলেজ এ চাঁদাবাজি, দলাদলি বা দুর্নীতি যাই আসে আসুক সাম্প্রদায়িকতা কখনই জায়গা পাবেনা। বিশাল বাংলাদেশের একটা ছোট অংশ মুক্ত থাকবে এটা থেকে।

কাউকেই দোষ দিতে চাইনা। যা কিছু দোষ নিজের ধরে নিয়েই চাই কোন একদিন মন থেকে হয়ত বলতে পারবে নিজেকে যে তুমি সব ভুলে গেছ, আমার প্রতি রাগ ও শেষ । অপেক্ষায় থাকলাম । আমি এখন অল্প হলেও খোলা মনে যতটুকু চিন্তা করতে পারি তার সম্পূর্ণ দায়ভার (!!) যার আমার সেই দেবী প্রতিমা বহ্নিশিখা-র একটা কল এর অপেক্ষায় থাকলাম।

অপরিচিত কল ধরিনা আমি। একদিন হয়ত সকাল বেলায় ঘুমের মাঝে তাও ধরে ফেলব ভুল করে আর ওইপাশ থেকে তুমি বলবে “ কেমন আছ তুমি? দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস যায় নি এখনও? ”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×