অদ্ভুৎ পৃথিবী.........
১৮ ই আগস্ট, ২০১১ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই মেয়েটির নাম সাফিয়া ইসলাম।নামটা তার জন্মদানকারী বাবা মা কিংবা তাদের পরিবারের কারও দেয়া না। নামটা দিয়েছে তার পালক দাদা দাদি ।মেয়েটি পৃথিবীর এক নির্মমতার জলজ্যান্ত প্রমান।
পরিবারকে সব থেকে নিরাপদ আশ্রয় মনে করা হয়।আর এই নিরাপদ আশ্রয়ে সব থেকে আপনজন হল মা এবং তারপর বাবা।অথচ এই নিস্পাপ মেয়েটির জন্মের পর তার এই আপনজনেরা তার জমজ ভাইকে বুকে টেনে তাকে ছুড়ে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। সদ্য জন্মান এই মেয়েটির অপরাধ একটায় ছিল যে তার মায়ের জমজ সন্তানদের মধ্যে সে মেয়ে আর তাই তার জমজ ভাইটিকে তারা নিলেও তাকে ফেলে দিয়ে চলে যায়।
ভাগ্যক্রমে হাসপাতালে এক বয়স্ক মহিলা তার এক আত্মীয়এর সাথে গেছিলেন ।যদিও তার অর্থনৈতিক অবস্থা তেমন ভাল না তবুও এই ঘটনা জানতে পেরে তিনি এই মেয়েটিকে নিজের বুকে তুলে নেন।নিজের বড় ছেলে শফিক এর সাথে মিলিয়ে মেয়েটির নাম রাখেন সাফিয়া ।তাদের সাধ্য মত ভালভাবে পড়াশুনা শিখিয়ে মানুষ করার চেষ্টা করছেন এই মেয়েটিকে। এই সাত বছরের মেয়েটি জানেও না যে যে দাদা-দাদির সাথে সে থাকে তাদের সাথে তার রক্তের কোনও সম্পর্ক নায়। সত্যিই পৃথিবীটা অদ্ভুৎ ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন