শেষবারের মত একেবারে সংশোধিত হয়ে
মিশে যেতে পারি তোমার মাঝে ;
কোন বাড়াবাড়ী, কাঁড়াকাড়ী নয়
একেবারে সুবোধ বালকের ন্যায় থাকবো সকাল সাঁঝে,
কাছে এসে তোমায় ছুঁয়ে দেখতে ও চাইবো না
দূরে দাঁড়িয়ে চেয়ে তোমার পানে ;
মনের অব্যক্ত কোন কথাই নয়
রচিব তোমায় বহু উপমায় নতুন কোন এক গানে .......
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



