সিরিয়ার উপকূলে রাশিয়া তার সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে। বলা হচ্ছে- ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরের মধ্যবর্তী অঞ্চলে গত কয়েক দশকের মধ্যে এত বড় সামরিক মহড়া আর হয়নি।
সিরিয়াতে যখন প্রচণ্ড সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চলছে তখন দামেস্কের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এ মহড়া শুরুর করল।
২০১৩ সালের যুদ্ধ প্রশিক্ষণ পরিকল্পনার পাশাপাশি রাশিয়ার সামুদ্রিক অভিযানের সময় দূরবর্তী বিভিন্ন নৌবহরে কম্পিউটার সিস্টেমের কার্যকারিতা যাচাই করাও এ মহড়ার অন্যতম প্রধান উদ্দেশ্য।
আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত মহড়া চলবে এবং এতে এন্টি-সাবমেরিন যুদ্ধ মিশন, ক্ষেপণাস্ত্র এবং গোলা বর্ষণসহ ৬০টির বেশি মহড়া অনুষ্ঠিত হবে।
রাশিয়ার কৃষ্ণসাগর, উত্তর ও বাল্টিক নৌবহর, কৌশলগত বোমারু, ট্যাক্টিক্যাল বিমান, বিমান প্রতিরক্ষা ইউনিট, প্যারাট্রুপার এবং নৌপদাতিক বাহিনী এ মহড়ায় অংশ নিচ্ছে। কিছু মহড়া ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হবে। এ এলাকা সিরিয়ার একেবারেই কাছাকাছি।
সিরিয়ায় ততপর বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা যখন দামেস্ক সরকারের বিরুদ্ধে সহিংসতা বাড়িয়ে দিয়েছে তখন এ মহড়া অনুষ্ঠিত হওয়ায় এর বিশেষ তাতপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে। মহড়ায় চারটি বিশাল ল্যান্ডিং শিপ এবং বহুসংখ্যক সাহায্যকারী জাহাজ রয়েছে। এগুলোর সাহায্যে রুশ সেনা ও এস্কর্ট মিশনের যান সমুদ্র উপকূলে সহজেই নামতে পারবে।
Click This Link
সিরিয়া উপকূলে রাশিয়ার গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯৪

ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।