এক বার ভালোবেসে ব্যর্থ হয়েছি। তারপরও সব অভিজ্ঞতা জানা থাকা সত্ত্বেও আবার একজনকে ভালোবেসেছিলাম। প্রোপোজ দিয়েছিলাম অভিনয় করে যাতে মেয়েটি আমাকে খারাপ ভাবে। কিন্তু সত্যি ভেবে প্রোপোজ একসেপ্ট করলো মেয়েটি।
নেশা জীবনে তাকে ঠাঁই দিলাম। বেশ ভালোই চলতেছিল সম্পর্কটা। হঠাত্ কিছুদিন আগে থেকে সে নানান অজুহাত আমাকে দেখাতে থাকে। প্রথমে আমি বিশ্বাস করলাম। এরপরে আস্তে আস্তে বুঝতে পারলাম, সব তাঁর অভিনয়। এগুলো বলার
পরেও সে আমাকে নানান কথা বলে। আমি সবকিছু সহ্য করেছি।
হঠাত্ গতকাল কোন এক বিষয়ে সে আমার সাথে প্রতারণা করলো। আমি তাকে বলেছিলাম যে, "তুই যদি জিনিসটা আমাকে না দেখাতে চাস, তবে আমাকে বল"। তারপরেও সে অন্যের জিনিসটা আমাকে দিয়ে, সে আমাকে বলছে, "এটা তাঁর জিনিস"।
আমি ভাবলাম, তাঁর সবকিছুতে আমার অধিকার নেই। আমি তাঁর শুধু ভালোবাসার মানুষ না। সে নিজেই বলেছিলো যে, আমি তাঁর জীবনসঙ্গী। জীবনসঙ্গীকে সাধ্যের ভেতরে চাইলে সবকিছু দেওয়া যায়। কিন্তু সে আমাকে সবকিছুতে অধিকার দেই নি।
মুখে অনেক কিছু বলা যায়। কিন্তু বাস্তবে তা প্রমাণ করাটা অনেক কঠিন। মুখে ভালোবাসি বললেই, সত্যিকারের ভালোবাসা বলে না। সত্যিকারের ভালোবাসার জন্য প্রয়োজন একটি সুন্দর মন যা হয়তো তাঁর ছিলো না।
তুই সবকিছু জেনেও আমাকে এত বড় কষ্ট দিতে তোর কিঞ্চিত মনে বাঁধে নি, এত বড় বিশ্বাসঘাতকতা করতে তোর বিবেক একটু বাঁধে নি। সবকিছু হয়তো ভেবে করেছিস। কিন্তু আমি এই কষ্ট, এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারি নি।
তোর পিছনে অনেক ছেলে ঘোরে বলেছিলি। তাঁরা হয়তো তোকে আমার চেয়ে অনেক বেশী ভালোবাসে। তাই আমার ভালোবাসা তোর কাছে সামান্য।
অনেক অভিমান করেছিস আমার সাথে। অভিমান করে আমাকে ব্যাপকভাবে কষ্ট দিয়েছিস। এরপরেও আমি প্রতিবার নিজে থেকে সবকিছু ঠিক করে নিয়েছি। এবার পারলাম না হয়তো। কারণ যে কষ্ট আমাকে গতকাল দিয়েছিস, সে কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নাই। পারলে আমাকে ক্ষমা করে দিস।
আমি কখনো চাই নি, আমি তোর সমস্যা হই। তাই তোর ভালোর জন্যই তোকে মুক্তি দিলাম। নতুন কাউকে ভালোবাসবি, তাকে নিয়ে ভালো থাকবি, সুখে থাকবি। হয়তো তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। কিন্তু আমার কথা ভাবিস না।
জীবনে যদি আমাকে কখনো প্রয়োজন হয়। তবে আমার কাছে আসিস। আমি অবশ্যই তোর প্রয়োজনে পাশে এসে দাঁড়াবো। আমার ভালোবাসার দরজা সারাজীবন তোর জন্য খোলা থাকবে।
ভালো থাকিস,
সুখে থাকিস
আমি ব্লগে নতুন। কেউ যদি আমার সাথে চান, তবে আমার ফেইসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন।
আমার ফেইসবুক আইডির লিংকঃ জুয়েল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



