somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়েশিয়ায় যেকোন কোম্পানির এমপ্লয়মেন্ট পাসের গোপন কথা (সিরিজ ৩)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি আমাদের দেশের শিক্ষিত চাকুরিজীবি ও ব্যবসায়ী সম্প্রদায় মালয়েশিয়াতে এমপ্লয়মেন্ট পাস ভিসা নয়ে সপরিবারে বসবাসের সুযোগ পাচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা এই সকল কোম্পানির ধরন সম্পর্কে জানা না থাকায় প্রতারিত হচ্ছে। মালয়েশিয়াতে এমপ্লয়মেন্ট পাস দুই ধরনের কোম্পানিতে হতে পারে – পুত্রজায়া থেকে গঠিত Sdn Bhd কোম্পানি ও লাবুয়ান থেকে গঠিত International কোম্পানি। আমাদের দেশের একশ্রেণীর ভিসা ব্যবসায়ী হাজারো রকমের অসুবিধা থাকা সত্ত্বেও কম খরচের প্রলোভনে উন্নত ভবিষ্যতের স্বপ্নে বিভোর প্রবাসে যেতে আগ্রহী সাধারণ মানুষকে Sdn Bhd কোম্পানির এমপ্লয়মেন্ট পাস দিয়ে পরবর্তীতে প্রতি পদে পদে তার সকল সম্ভাবনার অপমৃত্যু ঘটাচ্ছে।

এই সিরিজের পূর্ববর্তী দুটি লেখায় Sdn Bhd ও International কোম্পানির পেইড আপ ক্যাপিটাল ও ট্যাক্স নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি ব্যবসায়া কিংবা চাকুরী যে উদ্দেশ্যেই মালয়েশিয়ায় স্থায়ী হতে চান না কেন, আপনাকে আরো যা জানতে হবেঃ

১। ভিসার আবেদনের পূর্বেই অনুমোদনঃ একটি Sdn Bhd কোম্পানি গঠন বা সেই কোম্পানিতে চাকুরির পূর্বেই আপনাকে ৬টি অথোরাইজড এজেন্সীর (MIDA, MDeC, PSD, BNM, SC এবং EC) যেকোন একটি থেকে অনুমোদন নিতে হবে এবং তারা শুধুমাত্র তখনি অনুমোদন দিবে যখন আবেদনকারী MASCO Clearance (Malaysian Standard Classification of Occupation) এর মাধ্যমে প্রমান করতে পারবে যে এটি একটি Unique Business বা Unique Job যা একজন মালয়েশিয়ান ব্যক্তির পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। অপরদিকে International কোম্পানির এমপ্লয়মেন্ট পাস এর ক্ষেত্রে এরকম কোন অনুমোদন ব্যবসা বা চাকুরীর পূর্বে নিতে হয়না। এছাড়াও Sdn Bhd কোম্পানির ক্ষেত্রে কোম্পানি গঠনের পরেও কুয়ালালাম্পুর সিটি হল (http://www.dbkl.gov.my/) থেকে WRT লাইসেন্স নিতে হয় যা International কোম্পানির ক্ষেত্রে প্রয়োজন হয় না।

২। দুই বছর পরে ভিসা নবায়নের শর্তঃ Inland Revenue Board of Malaysia থেকে Certificate Of Residence প্রাপ্তি সাপেক্ষে (Click This Link) নির্ধারিত ২৬% কর দিয়ে Sdn Bhd কোম্পানির ভিসা নবায়ন করতে হয়।

৩। পারমানেন্ট রেসিডেন্সঃ ঠিক একিভাবে আপনি যদি Sdn Bhd কোম্পানি থেকে এমপ্লয়মেন্ট পাস নেন তাহলে আপনাকে পারমানেন্ট রেসিডেন্স (PR) পেতে হলে ঐ ৬টি অথোরাইজড এজেন্সীর যেকোন একটি থেকে রিকমেন্ডেশন নিতে হবে যা অত্যন্ত দুরুহ ব্যাপার। পক্ষান্তরে International কোম্পানির এমপ্লয়মেন্ট পাসধারী ব্যক্তির PR হবে পয়েন্ট এর উপর ভিত্তি করে এবং কোন রিকমেন্ডেশন প্রয়োজন হয় না।

এসকল বিষয় না জানা থাকার কারনে আমাদের দেশের সাধারণ মানু্ষ এমপ্লয়মেন্ট পাস নিয়ে মালয়েশিয়ায় গিয়ে নানান ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়াও, মালয়েশিয়ায় ইমিগ্রেশন সঙ্ক্রান্ত যে কোন তথ্য এ সকল ওয়েবসাইটে খুঁজে না পেলে Immigration & Inspiration এর অফিস থেকে জেনে নেয়া যেতে পারে।
ঠিকানাঃ বাসা ২২, রোড ৩৪, সেক্টর ৭, উত্তরা, ঢাকা, ফোনঃ 01675523976, 01941879218, ইমেইলঃ [email protected]।
লেখকঃ সৈয়দ আফতাব আহমেদ, Barrister-at-Law
Immigration Law Practitioner’s Association (ILPA) এবং Association of Regulated Immigration Adviseers (ARIA) এর ফেলো মেম্বার এবং Immigration & Inspiration এর কর্ণধার
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×