somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

রাজনীতির বিবেক ও রাজশক্তির সনদ

১৭ ই জুলাই, ২০০৯ সকাল ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির বিবেক ও রাজশক্তির সনদ
ফকির ইলিয়াস
========================================
বাংলাদেশের রাজনীতিতে একটি বাঁক বদলের আলামত লক্ষ্য করা যাচ্ছে। ওয়ান-ইলেভেন পরবর্তী ঘটনাগুলো উঠে আসছে আবার আলোচনায়। সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মামলায় মইন উ আহমেদের সম্পত্তি জব্দ করার আবেদনও জানানো হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন ফেঁসে যাবেন মইন উ আহমেদ। আসলেই কি তিনি ফেঁসে যাবেন? এমন কোন সম্ভাবনা কি বাংলাদেশে তৈরি হয়েছে? না কি তা ছিল কোনদিন?
ওয়ান-ইলেভেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার বিশেষ জজ আদালত গঠন করেছিল। এর আওতায় কিছু বিচারকার্যও সম্পন্ন হয়েছিল। এর মধ্যে তের বছরের সাজাপ্রাপ্ত একজন আসামি ছিলেন, সাবেক আমলা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহীউদ্দীন খান আলমগীর। দেশবাসী এখন দেখছে, হাইকোর্ট তার সাজা বাতিল করে দিয়েছেন। তার আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক জানিয়েছেন, এরকম সাজাপ্রাপ্ত আর পঞ্চাশজন ব্যক্তি এই সুফল (!) পাবেন। আমরা সবাই জানি, এর মধ্যে বিএনপি ও আওয়ামী লীগ দুইদলের নেতাই রয়েছেন। ব্যারিস্টার রফিক-উল হকের মতে, দেশে ল' এন্ড অর্ডার প্রতিষ্ঠিত হওয়ার সুবাদে তারা সাজামুক্ত হয়ে যাবেন। প্রশ্নটি হচ্ছে, ওয়ান-ইলেভেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি দমন অভিযান, মামলা করা, বিচারকার্য সম্পন্ন করা-তাহলে সবকিছুই কি অবৈধ ছিল? ওই সরকারের দু'বছরের কার্যক্রমে যে বিচারকার্যগুলো সম্পন্ন হয়েছিল এর ফলাফল কি পর্যায়ক্রমে এভাবেই পাল্টে যাবে?
কোন রাষ্ট্রের নির্বাচিত সরকারে যখন দলীয় দুর্নীতিবাজদের বাঁচানোর জন্য তৎপর হয় তখন প্রকারান্তরে প্রকৃত দুর্নীতিবাজ, সন্ত্রাসীরাই মদদ পায়। বাংলাদেশে কি তাহলে তেমনটিই হতে যাচ্ছে? এই প্রশ্নটি উত্থাপনের পাশাপাশি আরেকটি বিষয় জনমনে দানা বাঁধছে ক্রমশ:। তা হচ্ছে সরকারি দল কিংবা মহাজোটের সরকার দেশে কি একটি রাজনৈতিক প্রতিপত্তির স্নায়ুযুদ্ধ চালু করতে চাচ্ছে? যদি তাই করে তবে এর ফসল কার ঘরে উঠবে? এর বেনিফিশিয়ারি কারা হবে?
আমি বর্তমান সরকারের শীর্ষ নীতিনির্ধারকদের একটি বিনীত প্রশ্ন করতে চাই। তা হচ্ছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়টি এখন কে চালাচ্ছে? আমরা জানি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। ব্যক্তিগত ছুটিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও রয়েছেন বিদেশে। দুই মন্ত্রীর অনুপস্থিতিতেই চলছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তা কি একটি রাষ্ট্রের জন্য খুবই অপরিহার্য ছিল?
না, ছিল না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত তরুণ রাজনীতিবিদ সোহেল তাজ ইতোমধ্যেই মন্ত্রী থাকবেন কি থাকবেন না তা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছেন। বরেণ্য রাজনীতিক তাজউদ্দীন আহমেদ ও জোহরা তাজউদ্দীনের পুত্র সোহেল তাজ সঠিক সিদ্ধান্ত নিলেই জাতি উপকৃত হয়। তিনি তা নিচ্ছেন না কেন?
রাষ্ট্রীয় শীর্ষ সিদ্ধান্ত নেবার ব্যাপারে প্রধানমন্ত্রী অবশ্যই সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু তার পক্ষে সবক'টি মন্ত্রণালয়ের খুঁটিনাটি দেখাও সম্ভব নয়। তাই বিবেকের কাছে দায়বদ্ধ থেকে যদি রাজনীতি, রাষ্ট্রনীতি পরিচালিত হয় তবে সব মন্ত্রীই পরিশুদ্ধভাবে কাজ করে যাবার কথা। উন্নত গণতান্ত্রিক দেশে সেভাবেই রাষ্ট্র পরিচালিত হয়।
রাজনীতিতে কৌশলের একটা মারপ্যাঁচ সবসময়ই থাকে। বর্তমান সরকারেও সেই মারপ্যাঁচ খেলে যাচ্ছে এবং যাবে। কিন্তু মনে রাখা উচিত খেলাটি শুরু করার আগে ভাবতে হবে এর পরিণাম কি হতে পারে। বলটি কার কোর্টে, কিভাবে গিয়ে থামতে পারে। এর দুটি সাম্প্রতিক উদাহরণ দিতে চাই।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে দেয়ার জন্য সরকার যে প্রক্রিয়া শুরু করেছিল তার ফলাফল, এর সর্বশেষ তথ্য কি? সা.কা. চৌধুরীর সংসদ সদস্য পদ বাতিলের যে প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করেছিল তার ফলাফলটিই বা কি?
এই দুটি বিষয়কে প্রায় ঝুলন্ত রেখে বর্তমান সরকার সাবেক বিএনপি স্পিকার জমিরউদ্দিন সরকার ও সাবেক সরকার দলীয় চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুমকি ধমকি শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে জমির-দেলোয়ার দু'জনেই আইনের মুখোমুখি হওয়ার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক চাপ প্রয়োগের এই যে সংস্কৃতি তা মূলত প্রকৃত দোষীদেরই ইন্ধন দিচ্ছে। কারণ রাষ্ট্রের প্রকৃত চিহ্নিত দোষীরা মনে করছে রাজনীতিই সব পাপ মোচনের শ্রেষ্ঠ মহৌষধ এই বাংলাদেশে। ফলে দখলদার মনোভাবাপন্ন হোতারা সরকারি এবং বিরোধী দুটি মোর্চার কাছে গিয়ে নত হচ্ছে করজোড়ে। বাড়ছে রাষ্ট্রে রাজশক্তির সনদ পাওয়ার প্রার্থীদের সংখ্যা। যা সাধারণ মানুষের হতাশাই শুধু বৃদ্ধি করছে না, ভেঙে দিচ্ছে আগুয়ান প্রজন্মের পাঁজরও। ভূলুণ্ঠিত হচ্ছে ত্রিশ লাখ শহীদের রক্তেভেজা মহান বিজয়ের চেতনা। প্রশ্ন আসছে, বিবেক দংশিত রাজনীতির জন্যই কি আমরা এই স্বদেশ চেয়েছিলাম?
বাংলাদেশে রাজশক্তির সনদ হাতে নিয়ে দাপট দেখার প্রবণতা অতীতেও লক্ষ্য করেছি আমরা। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতার যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটি বাংলাদেশে বিভিন্ন কারণে গড়ে ওঠেনি। এর প্রথমটি হচ্ছে সামরিক শক্তির ক্ষমতা দখল। ওয়ান-ইলেভেন এসেছিল ভিন্ন আঙ্গিকে। অনেকেই বলেন, এটাও ছিল সামরিক শক্তির দ্বারা ক্ষমতা নিয়ন্ত্রণ। কিন্তু একথাটি মানতেই হবে, একটি সংঘবদ্ধ কালোশক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্যই ওয়ান-ইলেভেন অপরিহার্য ছিল। যদিও বর্তমান সরকার ওয়ান-ইলেভেনের চেতনার সুবিধাজনক অংশ গ্রহণ এবং অপ্রিয় অংশ বর্জন করার মহড়া চালিয়ে যাচ্ছে।
দেয়াল লিখন বন্ধ, যত্রতত্র পোস্টারিং না করার অধ্যাদেশটিও ছিল ওয়ান-ইলেভেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের। তা চিরস্থায়ী করার জন্য বর্তমান মন্ত্রিপরিষদ আইন করেছে। অন্যদিকে নির্বাচন কমিশন কর্তৃক দলীয় কাউন্সিল করার বাধ্যবাধকতা নিয়ে খেলতে চাইছে লুকোচুরি খেলা। জুলাই মাসের মধ্যে কাউন্সিল হবে কি-না তা এখনও যদি অনিশ্চিত, তবুও এ বিষয়ে জাতীয় স্বার্থ সমুন্নত থাকুক সেটাই গণমানুষের প্রত্যাশা।
মনে রাখতে হবে, রাজশক্তির সনদ হাতে যারা মাঠে নামে তারা দরকার মতো ভাড়াটে সন্ত্রাসী পুষতে মোটেই কসুর করে না। রাজনীতির বিবেক তখন এদের হাতে জিম্মিই হয় না, বরং রাষ্ট্রীয় অবকাঠামো ভেঙে খান খান হয়ে যেতে পারে। আমরা পত্রপত্রিকায় দেখছি, সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান ড. ফখরুদ্দীন আহমদের ব্যক্তিগত জীবন নিয়েও টানাটানি শুরু করতে চাইছে একটি মহল। সব নিয়ম-নীতির মাথা খেয়ে তার যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি নম্বরটি পর্যন্ত পত্রিকায় ছেপে দেয়া হয়েছে। এটা সামাজিক অপরাধ। যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী যদি ড. ফখরুদ্দীন আহমদ হয়েও থাকেন, তবুও তার সোশ্যাল সিকিউরিটি নম্বর জাতীয় দৈনিকের পাতায় ছাপানো কি শোভনীয়? যা যুক্তরাষ্ট্র সরকার একান্ত ব্যক্তিগত গোপনীয় তথ্য বলে বিবেচনা করে। আমি জানি না, ড. ফখরউদ্দীন আহমদের সুবিচার প্রার্থী হবেন কি না। ভেবে অবাক হতে হচ্ছে, যারা মইন-ফখরুদ্দীনের সময়ে দোষী সাব্যস্ত হয়েছিল তারাই এখন পাল্টা ব্যবস্থার উৎস খুঁজছে। তারা বেমালুম ভুলে যাচ্ছে, ওয়ান-ইলেভেনের পূর্বাবস্থাটির কথা।

নিউইয়র্ক, ১৪ জুলাই ০৯
--------------------------------------------------------------------
দৈনিক সংবাদ।ঢাকা। ১৭ জুলাই ২০০৯ শুক্রবার প্রকাশিত

ছবি- ভেইসা ভিনস
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×