রাষ্ট্র কাঠামোর নিয়ন্ত্রণ ও সুসংহত নিরাপত্তা
ফ কি র ই লি য়া স
========================================
একটি রাষ্ট্র নিয়ন্ত্রণে কোন ছায়া সরকার কখনোই সক্রিয় থাকতে পারে না। থাকা উচিতও নয়। কারণ নেপথ্য কিংবা প্যারালাল কোন শক্তি যদি রাষ্ট্রীয় অবকাঠামো নিয়ন্ত্রণ করে তবে, সে রাষ্ট্রের উন্নয়ন হতে পারে না, রাষ্ট্রে কখনোই শান্তি আসতে পারে না। হালের পাকিস্তান এর শ্রেষ্ঠ উদাহরণ। সেখানে জঙ্গিবাদী তমদ্দুনের একটি শক্তি রাষ্ট্রীয় শাসককুলকে চ্যালেঞ্জ করে যাচ্ছে গত প্রায় দেড় দশক ধরে। কোন শাসক তাদের সঙ্গে হাত মিলিয়েছে, কেউ বা রুখে দিতে চেয়েছে। যারা হাত মেলাতে চেয়েছে এরা সবাই ছিল উর্দি পরা। সামরিক ব্যারাক থেকে এসে ক্ষমতা নেয়ার চেষ্টা করেছে। জঙ্গি মৌলবাদীদের ব্যবহার করেছে সিঁড়ি হিসেবে। আর জারদারি-গিলানি সরকারকে এদের মোকাবেলা করতে গিয়েই দাঁড়াতে হচ্ছে তীব্র প্রতিকূলতার মুখোমুখি।
বাংলাদেশেও জঙ্গিবাদের প্যারালাল শক্তিতে যে দাপট দেখায়নি তেমন নয়। সামরিক শাসক জেনারেল জিয়ার হাত ধরে জামায়াতি মৌলবাদীদের পুনরুত্থান শুরু। এরা প্রশ্রয় পেয়েছে আরেক সামরিক শাসক এরশাদের সময়ও। কওমি মাদ্রাসাকে শক্তির উৎস হিসেবে কাজে লাগাতে সব চেষ্টা তো এরশাদই করেছিলেন। কুখ্যাত রাজাকার মওলানা মান্নানকে তিনি ধর্মমন্ত্রী বানিয়ে বিশেষ এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিলেন। কিছুটা সফল যে হননি তাও নয়। এরশাদ জুমা বারে বিভিন্ন মসজিদে নামাজ আদায় করতে গিয়ে রাজনৈতিক যে ভাষণ দিতেন, জাতি তা ভুলে যায়নি। ভুলে যাওয়ার নয়।
বাংলাদেশে জঙ্গি মৌলবাদী প্যারালাল শক্তির তৎপরতা পূর্ণতা পায় বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে। 'বাংলা ভাই' নামক একটি দানবীয় শক্তি প্রশ্রয় পায় সরাসরি চারদলীয় জোট সরকারের পক্ষ থেকে। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই বাহিনীকে পৃষ্ঠপোষকতা দিতে তৎপর ছিলেন জোটের একাধিক মন্ত্রী। সেসব লোমহর্ষক কাহিনী মাত্র কয়েক বছর আগের ঘটনা। জোট সরকারের মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ওয়ান-ইলেভেনের পর পালিয়ে যান। সম্প্রতি তিনি হাজিরা দিতে গিয়ে অন্তরীণ আছেন। হয়তো মুক্তিও পেয়ে যেতে পারেন।
একটি রাষ্ট্রের অভ্যন্তরে থেকে সেই রাষ্ট্রীয় আইনকে 'তাগুদি আইন' বলে উল্লেখ করার ধৃষ্টতা দেখানো রাষ্ট্রদ্রোহিতা বলেই বিবেচিত হওয়ার কথা। কিন্তু বাংলাদেশে তা হয়নি।
ফলে এই চ্যালেঞ্জকারীরা নানাভাবে পার পেয়েছে। পার পেয়ে যাচ্ছে। আর তারা যে নিষ্ক্রিয় নয় সে প্রমাণ বারবার দেখছে দেশবাসী।
সম্প্রতি বাংলাদেশে গ্রেফতার হয়েছে ভারতীয় দুর্ধর্ষ জঙ্গি ওবায়দুল্লাহ। গ্রেফতার হওয়ার পর তার কাছ থেকে বেরিয়ে আসছে নানা তথ্য, যা শঙ্কিত করে তুলছে গোটা মানব সভ্যতাকে। জঙ্গি ওবায়দুল্লাহর ভাষ্যমতে, বাংলাদেশে জঙ্গিবাদের প্রসার ঘটাতে মদদ দিচ্ছে পাকিসত্দানের লস্কর-ই-তৈয়বা এবং পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। বিপুল অর্থ ব্যয়ে গত পনের বছর ধরে এই কাজ চালাচ্ছে তারা।
চ্যানেল আইতে গ্রেফতারকৃত ওবায়দুল্লাহর বক্তব্য যখন শুনছিলাম তখন শিউরে উঠছিলাম বারবার। নিজেকে 'মাশাল্লাহ' সব অস্ত্র চালনায় পারদর্শী দাবিদার ওবায়দুল্লাহকে বেশ হাসি-খুশিই দেখাচ্ছিল। অত্যন্ত গর্বের সঙ্গেই সে তার কর্মের বিবরণ দিচ্ছিল। পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী সে ১৯৯৫ সালের মে-জুন মাসে অবৈধভাবে বাংলাদেশে আসে। এরপর থেকে সে বিভিন্ন কওমি মাদ্রাসায় 'জিহাদি ভাই' তৈরির প্রজেক্ট চালিয়ে যাচ্ছে। বিষয়টি ভয়ঙ্কর বৈকি! প্রশ্ন হচ্ছে, একটি রাষ্ট্রে এত গোয়েন্দা সংস্থার চোখে ধুলো দিয়ে এই জঙ্গি কর্মকান্ড পরিচালিত হচ্ছে কিভাবে? আর মাদ্রাসা শিক্ষার মূলশক্তি কওমি মাদ্রাসাগুলো এসব কাজের বৈধতাই বা দিচ্ছে কিভাবে?
দুই.
বাংলাদেশে এ পর্যন্ত যেসব বড় ধরনের জঙ্গিবাদী নাশকতা সংঘটিত হয়েছে এর পেছনে একটি নেপথ্য শক্তির হাত ছিল, তা নিশ্চিত করে বলা যায়। এই শক্তিটি বিদেশী হোক আর দেশী হোক তারা রাষ্ট্রপক্ষের প্রচ্ছন্ন সমর্থন পেয়েছে, তাও বলার অপেক্ষা রাখে না। তারা কেন সমর্থন পায়? এর উত্তর খুঁজতে আবারও সেই জোট সরকার কিংবা পাকিস্তানের পারভেজ মোশাররফের সরকারের দিকে তাকাতে হয়। এরা দুই শক্তিই সমান্তরালভাবে জঙ্গিবাদ পুষেছে নিজেদের ক্ষমতার ভিত টিকিয়ে রাখার জন্য। যে বেগম খালেদা জিয়া মুজাহিদ-নিজামীকে মন্ত্রী বানিয়ে দেশে জঙ্গি তাত্ত্বিকদের ভিত মজবুত করেছেন, সেই খালেজা জিয়াই অন্য হাতে ভারতের সাপোর্ট চেয়েছেন। আর প্রকাশ্যে বিরোধিতা করেছেন ভারতের। ভারত ঠেকাও জামায়াতি রাজাকারদের স্লোগান হলেও বিএনপি এই স্লোগানের পালে হাওয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে বারবার।
এর সর্বশেষ উদাহরণটি টিপাইমুখ বাঁধ বিষয়টি। এই ইস্যুতে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকারাবদ্ধ। ন্যাম সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং স্পষ্টই বলেছেন, ভারত বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু করবে না। তারপর খালেদা জিয়া ঢাকা শেরাটন হোটেলে টিপাইমুখ বাঁধের তথ্য-উপাত্ত দেয়ার নামে সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু তাতে খালেদা জিয়া খুব বেশি কিছু দিতে পেরেছেন কি? না, পারেননি। বিশেষজ্ঞরা যা বলেছিলেন, তার পুনরাবৃত্তি করেছেন বেগম জিয়া। মোট কথা, তিনি একটি প্যারালাল শক্তির দাপট বজায় রাখতে চাচ্ছেন বর্তমান সরকারের পাশাপাশি।
একটি বিরোধীদল সরকারের মন্দ কাজে সমালোচনা করবে- সেটা প্রত্যাশিত। কিন্তু বিরোধীদলের উস্কানিমূলক বক্তব্য প্রত্যাশিত নয় কোনভাবেই। কারণ রাষ্ট্রটি তো সবার। এখানে কোন অপশক্তির উত্থান কারও জন্যই মঙ্গলজনক নয়।
শেষ পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ মুখ খুলেছেন। তিনি বলেছেন, ৩১ মে ২০০৯-এর পর থেকেই আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নন। তাহলে এত নাটক করতে হলো কেন? তার এই ঘোষণাটি তো আরও আগেই আসা উচিত ছিল। বাংলাদেশে বা সরকারি দল আওয়ামী লীগে কি নেতার অভাব আছে? যারা মন্ত্রী হতে পারবেন না? স্বরাষ্ট্র মন্ত্রণালয়টি ঢেলে সাজানো উচিত খুব জরুরি ভিত্তিতে। কারণ একটি দেশে এমন দোদুল্যমান স্বরাষ্ট্রমন্ত্রক থাকতে পারে না।
বর্তমান সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট এবং ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন। এই দুটি কাজের পাশাপাশি দেশে জঙ্গিবাদী তৎপরতার শিকড় উৎপাটনে গোয়েন্দা সংস্থার নজরদারিও বাড়ানো উচিত। মনে রাখতে হবে সুসংহত নিরাপত্তাই গণমানুষের প্রথম ও প্রধান প্রত্যাশা। যারা এই দেশে প্যারালাল শক্তি সঞ্চয় করে সরকারকে চ্যালেঞ্জ করতে চাইছে এরা রাষ্ট্র ভিত্তির জন্য হুমকিই নয়, কলঙ্কও বটে। তাই রাষ্ট্র কাঠামোর নিয়ন্ত্রণ রক্ষায় সরকারকে শক্ত থাকতে হবে। সুদৃঢ় থাকতে হবে। আগামী দিনগুলো ফুলেল তা বলার সুযোগ নেই যেহেতু , তাই শুধু তীব্র সতর্কতাই দিতে পারে নিরাপত্তার বেষ্টনী।
নিউইয়র্ক, ২১ জুলাই ২০০৯
--------------------------------------------------------------------
দৈনিক সংবাদ।ঢাকা। ২৪ জুলাই ২০০৯ শুক্রবার প্রকাশিত
ছবি - জাঁ কটা
রাষ্ট্র কাঠামোর নিয়ন্ত্রণ ও সুসংহত নিরাপত্তা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।