somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

প্রজন্মের চেতনায় বঙ্গবন্ধু ও একটি সোনার বাংলার স্বপ্ন

১৪ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রজন্মের চেতনায় বঙ্গবন্ধু ও একটি সোনার বাংলার স্বপ্ন
ফকির ইলিয়াস
=======================================
বাঙালি জাতি আবারও একটি জাতীয় শোক দিবস পালন করছে। পনেরোই আগস্টের সেই ভয়াবহ স্মৃতি আমাদের প্রাণে প্রাণে। পিতার রক্তাক্ত দেহস্মৃতি এখনও আক্রান্ত করছে আমাদের মনন। যে যন্ত্রণাটি আরও তীব্র পীড়ার কারণ হয়- তা হচ্ছে সেসব খুনিদের বিচারকার্যটির রায় বাস্তবায়িত না হওয়া। সরকার যায়। সরকার আসে। পঁচাত্তরের খুনিরা এখনও লাল ইট ঘেরা কারাগারের ভেতর থেকে হাসে দাঁত দেখিয়ে। তাদের বিষাক্ত দাঁত আর নখরের আঁচড় দেখে আমরা শিহরিত হই। চলে গেছে প্রায় চৌত্রিশ বছর। বত্রিশ নম্বর ধানমন্ডির সেই বাড়ি আজও থামায়নি কান্নার রোল।
নবম জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই নির্বাচনের আগে দেশে ঘটে গেছে একটি স্নায়ুযুদ্ধ। সে যুদ্ধটি কি ছিল এবং কেন ছিল- তা অনুমান করা আজ আর কারও পক্ষেই কঠিন কিছু নয়। ওয়ান-ইলেভেনের মাধ্যমে যারা রাষ্ট্রক্ষমতার দায়িত্ব নিয়েছিলেন তাদের কিছু কিছু কর্ম নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু ওয়ান-ইলেভেনের পর সেই সময়ের সেনাপ্রধান মইন উ আহমেদের বক্তব্যগুলোতে আবারও নজর বুলালে দেখা যাবে, তিনি জাতির জনক মুজিবের স্বপ্ন বাস্তবায়নের তাগিদটিই দিয়েছিলেন। বলেছিলেন, জাতির জনকের অসমাপ্ত কাজটি সম্পন্ন হতে হবে রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমেই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই শাণিত আঙুলটি একটি বাণী জানাতে চেয়েছিল গোটা বিশ্ববাসীকে। আর তা হচ্ছে-বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। স্বাধীনতা, সার্বভৌমত্বের সত্তা নিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটির নাগরিক হতে চায় বাঙালিরা। এটাই ছিল তার অপরাধ। শেখ মুজিবের বিশিষ্টতা ছিল এই, তার অগ্রজ প্রতিম অথবা তার সমসাময়িক আরও বেশ ক'জন রাজনৈতিক নেতা বর্তমান থাকার পরও তারা কেউ 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' এই চেতনা বাণীটুকু জাতিকে শোনাতে পারেননি। 'স্বাধীন বাংলাদেশ চাই'-এই দৃঢ়তা পোষণ করতে পারেননি।
কোন কোন অপপ্রচারক বলে থাকেন, শেখ মুজিব নাকি নিজের প্রাণ বাঁচাতেই পাকিস্তানি হানাদারদের হাতে ধরা দিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন গ্রেফতার হয়ে। আমি তাদের অবগতির জন্য বলি, সেদিন, সে সময়ে বিদেশের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদগুলো আপনারা আর্কাইভে গিয়ে একটু খুঁজে দেখুন। শেখ মুজিব মহানায়কের মতোই নিজ মাতৃভূমির মাটি পায়ে চেপে রেখেছিলেন। তিনি গ্রেফতার হবেন তা জেনেও আত্মগোপন করেননি। এটাও জানতেন হানাদার বাহিনীর বুলেট তার বুক ঝাঁঝরা করে দিতে পারে যে কোন সময়। তারপরও তিনি তার পদযুগল সামান্য বিচ্ছিন্ন করেননি বাংলার মাটি থেকে। সত্য উচ্চারণে কুণ্ঠিত হননি।

দুই.
এটা খুবই আশার কথা শেখ মুজিব প্রতিদিন পঠিত হচ্ছেন বাঙালি প্রজন্ম দ্বারা। অতিসম্প্রতি ইউটিউবে শেখ মুজিবের সাতই মার্চের ভাষণটি শুনছিলাম। দেখলাম, সেখানে নামে-বেনামে বেশ কিছু হানাদার দোসর নানা রকম কটাক্ষ বাক্য লিখেছে মন্তব্য কলামে। বাঙালি প্রজন্মের শাণিত চেতনাধারী কেউ কেউ এসব হায়েনা পাকিস্তানি রাজাকারদের সঙ্গে তর্কেও লিপ্ত হয়েছেন। তা থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা গেল, জীবিত মুজিবের চেয়ে শহীদ মুজিবের বাণী তাদের আরও বেশি গাত্রদাহের কারণ। কেন? এই প্রশ্নটির জবাব খোঁজা খুবই তাৎপর্যপূর্ণ মনে করি।
কিছুদিন আগে পত্র-পত্রিকায় একটি ছোট্ট সংবাদ অনেকেরই হাসির খোরাক হয়েছিল। একাত্তরের ঘাতক চক্রের অন্যতম সহযোগী গোলাম আযম নাকি স্মৃতিশক্তি হারাতে বসেছেন। তিনি নাকি একাত্তরের কোন স্মৃতিই আর মনে করতে পারছেন না। আচ্ছা, মানুষ তার জীবনের কোন স্মৃতিগুলো বেশি রোমন্থন করতে ভালবাসে? মধুর স্মৃতি- না বেদনার স্মৃতি?
অন্তিম বয়সে এসে গোলাম আযম হয়তো বুঝতে পারছেন, সেই হত্যাযজ্ঞের স্মৃতিটি ছিল তার জীবনের ভয়াবহ অভিজ্ঞতা। কিন্তু প্রজন্ম, ইতিহাস, স্বদেশ, স্বকাল কি কোন খুনি চক্রকে ক্ষমা করে? ক্ষমা করতে পারে? না- পারে না। আর পারে না বলেই এখনও নাৎসিদের সমাধিস্থলের দিকে তাকিয়ে থু থু ছুড়ে হাজার হাজার প্রজন্মের সন্তান। শেখ মুজিব সেই শক্তি আর সাহস দিয়ে এই প্রত্যয়ী প্রজন্মকে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলার মজুর, বাংলার কৃষক, বাংলার অধ্যাপক, বাংলার বুদ্ধিজীবী তাদের মেধা এই বাংলার মাটির কল্যাণেই ব্যয় করবে।
আমরা দেখি জাতির জনকের অনেক নীতির সস্তা সমালোচক এখনও গলা ঝেড়ে রাজপথ গরম করেন। তাদের সঠিক ইতিহাস চর্চার বিনীত অনুরোধ জানাই। কিছু চিহ্নিত রাজাকার বাদে, যারা শেখ মুজিবের সমালোচনার নামে মিথ্যার বেসাতি ছড়াতে চান তাদের প্রকৃত উদ্দেশ্য কি তা দেখা উচিত। মুজিব নিয়ে সব তর্কের শেষ সমাধান যদি হয়- 'আমরা পাকিস্তান আমলেই ভাল ছিলাম' তা হলে তো বুঝতে অসুবিধা হয় না তারা এখনও মননে পাকিবীজ বহন করছেন। তাদের সঙ্গে তর্ক করার তো কোন মানেই হতে পারে না।
১৯৪৭ সালে জন্ম নেয়া পাকিস্তান নামক রাষ্ট্রটির ভৌগোলিক মর্যাদা এবং জাতিসত্তার উন্মেষ এখন পর্যন্ত কতটা বিস্তৃত- তা কারও অজানা নয়। চরম মৌলবাদী আর হীনম্মন্যতার পসরা সাজিয়ে যে একটি চক্র পাকিস্তান দখল করে নিয়েছে তারা হয়তো এই ভূখন্ডকে আরও বিভক্ত করেই ক্ষান্ত হবে। বাংলাদেশ নামক ভূসীমাটি যদি সেই ১৯৪৭ সালেই ব্রিটিশের কাছ থেকে নিজস্বতায় মুক্তি পেত তবে আজ বাংলাদেশের অবস্থান অন্যরকম হতো। তা সম্ভব হয়নি কারণ বাঙালির যোগ্য নেতৃত্ব ছিল না। সেই নেতৃত্ব সামনে এগিয়ে আসতে কিংবা গড়ে উঠতে ১৯৭১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। বাঙালি জাতি সামনে এগুতে চায়। এগিয়ে যেতে চায় জাতির জনক মুজিবের সোনার বাংলা গড়ার স্বপ্ন বুকে নিয়ে। আর তাই জাতির জনককে যারা সপরিবারে হত্যা করেছিল, তাদের বিচারের দাবিটি আজ এই আপামর মানুষের। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে সে অঙ্গীকারটি করেছেন সুদৃঢ়ভাবে। বাঙালি জাতি চায় এই সরকারের প্রথম বছর পূর্তির আগেই সেসব হত্যাকারীদের রায় কার্যকর করা হোক। যারা এখনও অস্ত্রের মহড়া দেখিয়ে এই দেশে সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিদের বিস্তার ঘটাতে চায়। তাদের রুখে দেয়া হোক। জাতির জনক ধর্ম, বর্ণ, জাতি, নির্বিশেষে মানুষের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। সেই মাটিই হোক প্রজন্মের সোনার বাংলা।
নিউইয়র্ক , ১১ আগস্ট ২০০৯
--------------------------------------------------------------------
দৈনিক সংবাদ।ঢাকা। ১৪ আগস্ট ২০০৯ শুক্রবার প্রকাশিত
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×