somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

সাহিত্যে কর্ষিত উত্তরাধিকার : লন্ডন থেকে সিলেট অথবা সিলেট থেকে লন্ডন -৮ম পর্ব

১৯ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কদিন থেকে একটা বই পড়ছিলাম। পড়ি। রেখে দিই । আবার ধরি। কারণ
পড়লেই শুধু আমার হয় না। ভাবতে হয়। ভাবি। অংক মিলাই । কেমন ছিল
সেই সময়চিত্র ? '' ঈশ্বর গুপ্ত থেকে শহীদ কাদরী '' - আব্দুল মান্নান সৈয়দ।
৪০০ পৃষ্টার বই। ঊনবিংশ- বিংশ শতাব্দীর নির্বাচিত ৩৫ জন কবির পর্যালোচনা ।
এই বইটিকে একটা দলিল বলা যায়।মান্নান সৈয়দ কি ইতিহাস লিখেছেন ?
না ইতিহাস নয়। আবার ইতিহাস ও। উপাদান সমৃদ্ধ দলিল।জবানবন্দী।
আচ্ছা , মানুষ কেন জবানবন্দী দেয় ? দেয় , তার নিজের পক্ষকে তুলে ধরার জন্য । রায় দেবেন বিচারক। তা জেনেও মানুষ বলে। বলে যায়।
............................................
গেল কদিন আগে আমি আবু মকসুদ সম্পাদিত '' তৃতীয় বাংলার কবি ও কবিতা'' বইটির একটা আলোচনা লিখি। তা লন্ডনে সুরমায় ছাপাও হয়।
আছে আমার এই ব্লগেও ।http://www.somewhereinblog.net/blog/FAQIRELIASblog/28977065
লেখাটি পড়ে বেশ দূর থেকে আমাকে একজন ফোন করেন। কিছুটা ইনিয়ে বিনিয়ে তিনি যা বলতে চাইলেন - তার মর্মার্থ হচ্ছে , আমি
''অমুক'' কে , ''তমুক'' কে কেন কবি বলেছি ?
আমি বললাম, আমি তো কোনো সনদ দিই নি। কবিতার কথাগুলো তুলে
এনে আলোচনা করেছি মাত্র।
তারপরও তিনি সন্তুষ্ট হলেন বলে মনে হলো না।
সোজা সাপ্টা সললেন - '' ফকির ইলিয়াস যখন কাউকে কবি বলেন, তখন তার গুরুত্ব বেশ বেড়ে যায় , কবি !''
আমি হেসে দিলাম । আমি কে ? কি ক্ষমতা আছে আমার ?
...........................................
মনে পড়ছে , আমি যখন লেখালেখির জগতে আসি , তখন আমার নিজের প্রতি আমার নিজের একটা কমিটমেন্ট ছিল। কি ছিল সেই কমিটমেন্ট ? তা ছিল এই - আমি কখনও ই আমার নিজের সীমা অতিক্রম করবো না। আমার লেখা কোনো অশুভ বিতর্ক , সামাজিক কলহ তৈরি করে - তা আমি হতে দেবো না। কিংবা এমন কোনো লেখা
লিখবো না। আমি না না সভা সেমিনারে বলি , আমি মূলতঃ বাউল
সম্প্রদায়ের প্রতিনিধি । যে সমাজ টা সব সময়ই নিভৃতচারী । কিন্তু সত্যের প্রয়োজনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শিঙা ফুঁকে নেমেছে
ময়দানে। কারণ তাদের বিশেষ কিছু চাওয়ার নেই। সম্বল সৎসাহস।
আর এই অসীম শক্তিই তাদেরকে বিজয়ী করেছে বার বার।
.............................................
কোনো মানুষ নিজ শিকড়ের ইতিহাস না জানলে - সে তো প্রকৃত আত্মান্বেষী হতে পারে না। আর কবি হলে তো কথাই নেই।
অশ্লীল শব্দাবলি কে না জানে ? আমরা জানি , প্রত্যন্ত বাংলায় একটা শিশু কথা বলতে শিখলেই , ভালো শব্দাবলির চেয়ে খারাপ কথাগুলোই
আগে রপ্ত করতে পারে। এবং মনেও রাখতে পারে।
তার কারণ কি ? কারণ টি হচ্ছে , মানুষের দেহের রিপু গুলো সবসময়ই
অশুভ কিছু করতে, কিছু শিখতে উৎসাহিত করে। ভালোর দিকটা তখন
চাপা পড়ে যায়। সাধনা করে ভালোর দিকটা উজ্জ্বল করে তুলতে হয়।
সেই সাধনা - জানা, পড়া, শেখা , অধ্যবসায়।
নগ্নতা কিংবা অশ্লীল কতিপয় শব্দের ব্যবহারই যদি কবিতা হতো, তবে
পৃথিবীর গালিগালাজই হয়ে উঠতো অন্যতম পংক্তি !
না , সে সুযোগ সাহিত্য দেয় নি। ''সহিত'' শব্দটির মর্মমূলে আত্মার
অনুরণনের নামই সাহিত্য । অন্য কিছু নয়।
.................................................
তৃতীয় বাংলা , তথা বিলাতে আরেকটি সংকলন বের হয় ২০০৫ সালের
আগস্ট মাসে। '' তৃতীয় বাংলার কবিতা '' - সম্পাদক আতাউর রহমান মিলাদ। ৪০ জন কবির কবিতা স্থান পায় এই গ্রন্থে। কবি মোফাজ্জল
করিম ও তার সহধর্মীনি কবি মমতাজ জাহান করিম , বিলাত অভিবাসী
নন। তারা সরকারী চাকুরী সূত্রে বিলাতে ছিলেন । সম্পাদক সেই সময়টাকে ধরে রাখতে ঐ দুজন কবির কবিতাও মনোনীত করেছেন ।
সময়কে ধারণ করার এই যে বিচক্ষণতা , তা কেবল একজন প্রজ্ঞাবান
নির্বাচক -সম্পাদক ই পারেন।
এই গ্রন্থে অনেকের কবিতাই প্রতিনিধিত্ব করার দাবী রাখে ।
কিছু উদাহরণ এখানে না দিলেই নয় .........

ক .
প্রত্ন- সভ্যতা বার্ধক্যে গ্যাছে এমনই প্রশ্নের তোড়ে
ফি-সন্ধ্যায় আমরা উত্তর খুঁজি প্রাত্যহিক সুরে
[ সন্ধ্যায় বৃষ্টি এলে - সুমন সুপান্থ ]

খ
তোমার জন্য
রেখেছি ভোরের সোনালী রোদ
টোনাটোনির ক্যাসেটে কবিতার পঙতি
নির্মাণের জন্য প্রতিবাদী মায়ের একটি ভাষা
বাংলা ভাষা
[ তোমার জন্য বুনেছি নকশী কাঁথা - সফিয়া জাহির ]

গ
দ্বিধা ও দ্রোহের জ্বলে
শব্দের নদীও পেয়ে যায় অলৌকিক চাকা
অতঃপর ভাঙচুর কেবলই ভাঙা গড়ার উৎসব
[ মানুষ ঈশ্বর হলে - শাহ শামীম আহমদ]

ঘ
আমি নদী কিংবা রোদ কিংবা মেঘ নই মেঘের আকারে সম্মুখ পানে চেয়ে থাকা
অন্ধকার গলির ভেতর আমার অবস্থান কিংবা আলতাব আলী পার্কের
সবুজ ঘাস
[ আমি এবং অন্য একজন- শামীম শাহান ]

ঙ
এ কাঙালের ইচ্ছা ছিলো ঝর্ণাজলে লুন্ঠিত হবার।ফতুর হবার পাহাড় লাবণ্যে
ফর্সারাতে কাতর হলে মধ্যঘোরের ডাক, তার বড়ো ইচ্ছা ছিলো ঘরছাড়া
এক সন্ত বাউল হবার
[ সাং নালিহুরী - মুজিব ইরম ]

এভাবে অনেক কবিই বুনেছেন নিজেকে। রচনা করেছেন তৃতীয় বাংলার
পাড়ে বসে মনের নবম পয়ার ।
( চলবে .........)


সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৩৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×