somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

সরকারের স্নায়ুযুদ্ধ , হতাশাগ্রস্ত জনগণ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের স্নায়ুযুদ্ধ , হতাশাগ্রস্ত জনগণ
ফকির ইলিয়াস
=======================================
সরকারের ভেতরে একটা স্নায়ুযুদ্ধ চলছে। তা এখন খুবই স্পষ্ট। কারণ সিদ্ধান্ত গ্রহণ করতে সরকারের ইতঃস্তততা ভাবিয়ে তুলছে জনগণকেও। পনেরই আগস্টের নির্মম ঘটনাবলি নিয়ে বাকযুদ্ধে মেতেছেন শেখ ফজলুল করিম সেলিম। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তিনি। আক্রমণ করেছেন সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহকে। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য। সদ্য যে কমিটি করা হয়েছে তাতেও তাকে রাখা হয়েছে উপদেষ্টা হিসেবে।

পনেরই আগস্টের সকালে তৎকালীন সেনাপ্রধান কে এম সফিউল্লাহ কতিপয় বিদ্রোহী সেনাকে দমনে সর্বশক্তি নিয়োগ করেননি কেন তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন শেখ সেলিম। এই প্রশ্ন ১৯৭৫ সালেই উঠেছিল। কে এম সফিউল্লাহ বলেছিলেন, পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। মাত্র দুশতাধিক সৈন্যকে কেন তিনি দমন করতে পারলেন না, সে প্রশ্ন বারবারই উঠেছে। এখনও উঠছে। এই প্রশ্ন ভবিষ্যৎ প্রজন্মও তুলবে, তাতে কোন সন্দেহ নেই। কে এম শফিউল্লাহ বলেছেন, তার কমান্ড ব্যর্থ হওয়ার আশঙ্কা ছিল। তখন সেনাবাহিনীর ডেপুটি চিফ ছিলেন জিয়াউর রহমান। কে এম শফিউল্লাহর ভাষ্য অনুযায়ী জিয়া তখন খুনিচক্রের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে কি সফিউল্লাহর প্রাণের ভয় ছিল? প্রাণনাশের ভয়ে তিনি সেনা মুভমেন্ট করাননি? জাতির জনক সপরিবারে নিহত হওয়ার পরও যদি খুনিচক্রকে প্রতিহত করার চেষ্টা করা হতো, তবুও তো রাষ্ট্রে সংবিধান রক্ষা হতো। সামরিক আইন প্রশাসকরা আসতে পারত না, তাদের পরিকল্পনা মাফিক। কে এম সফিউল্লাহ তার ওপর অর্পিত দায়িত্ব কেন পালন করেননি? কেন খুনি সেনাচক্রকে ত্বরিত গ্রেফতার করে কোর্ট মার্শাল করার ব্যবস্থা নেননি? সে প্রশ্ন অতীতে এসেছে, বর্তমানে আসছে, ভবিষ্যতেও আসবে।

এর পরের ইতিহাস বলছে, কে এম শফিউল্লাহ চক্রান্তকারী মোশতাক সরকারের বশ্যতা স্বীকার করেন। তারপর তাকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে রাষ্ট্রদূত করে বিদেশে পাঠিয়ে দেয়া হয়। তিনি সব সুযোগ-সুবিধাই নেন জিয়াউর রহমান সরকারের কাছ থেকে। বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেয়ার আগ পর্যন্ত কে এম সফিউল্লাহর ভূমিকা সম্পর্কে কি শেখ হাসিনা জানতেন না? হ্যাঁ, জানতেন। অব্যশই জেনে-শুনেই তাকে আওয়ামী লীগে যোগ দিতে বলেন শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগে যোগ দেন। নমিনেশন পেয়ে এমপিও হন। কিন্তু কোন অদৃশ্য কারণে মন্ত্রিত্ব পাননি। নবম জাতীয় সংসদ নির্বাচনে তাকে আর মনোনয়ন দেয়া হয়নি। এবং নতুন কমিটিতে তার 'উপদেষ্টা' পদটি কেড়েও নেয়া হয়নি।

২০০৯ এর জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হঠাৎই দেখা গেল কে এম শফিউল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলা শুরু করেছেন শেখ সেলিম এবং তিনি তা করেছেন শেখ হাসিনার উপস্থিতিতেই। এর রহস্য যাই থাকুক না কেন, সরকারের যে একটা স্নায়ুযুদ্ধ চলছে, তা খুবই উজ্জ্বল হয়ে উঠেছে ইতোমধ্যেই। বিভিন্ন মিডিয়ায় শেখ সেলিম- কে এম সফিউল্লাহ পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিয়েই চলেছেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করার প্রক্রিয়া যখন খুব নিকটে তখন এমন বাকযুদ্ধের হেতু কি?

দুই

আরেকটি বাকযুদ্ধে অবতীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং বিচারবিভাগীয় সংসদীয় কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। একটি গোলযোগের ঘটনায় দু'জন বিচারককে বরখাস্তের সরকারি সিদ্ধান্ত হয়। প্রায় দু'দিনের মধ্যেই মাননীয় রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতার আওতায় দুই বিচারককে পুনর্বহালের সিদ্ধান্তও নেয় সরকার। ঘটনাটির সম্মানজনক সমাপ্তি এভাবেই হয়ে গেছে, তা-ই ধরে নিয়েছিলেন রাষ্ট্রের জনগণ। এখন দেখা যাচ্ছে এই বরখাস্তের পেছনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের হাত রয়েছে বলে ঘোষণা দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। এইচটি ইমামকে বিচার বিভাগীয় সংসদীয় কমিটির বৈঠকে তলব করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তার এই ঘোষণার পর মিডিয়ায় পাল্টা বক্তব্য দিয়ে হাজির হয়েছেন এইচটি ইমাম। তিনি বলেছেন, দুই বিচারককে বরখাস্তের ঘটনা প্রধানমন্ত্রীর জানা ছিল। তার নির্দেশেই এটি হয়েছিল। এইচটি ইমাম এটাও বলেছেন, একটি মহল হিংসাপরায়ণ হয়ে এমন কথাবার্তা বলছে। তার মতে, প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের বিরুদ্ধে নানা কথা ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে। যারা মন্ত্রিত্ব পাননি, তারাই এমনটা করছেন।

এর পাল্টা জবাব দিয়েছেন আবারও সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তাকে 'ওয়াচডগ' হিসেবেই সংসদীয় কমিটির প্রধান করেছেন। দুই বিচারক বরখাস্ত বিষয়ে কে কি বলেছিলেন, তার অডিও টেপ তার কাছে আছে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এইচ টি ইমামের এই বক্তব্য অশোভন ও কুরুচিপূর্ণ। সেনগুপ্ত এবং এইচটি ইমামের এই স্নায়ুযুদ্ধকে সরকারের জন্য ক্ষতিকর বলে আখ্যায়িত করেছেন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

কথা হচ্ছে, সরকারে এই যে 'টাগ অব ওয়ার' চলছে এর প্রধান কারণ কি? সরকারের সামনে বেশকিছু জরুরি ইস্যু রয়েছে। এর মাঝে প্রধান হলো, বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর করা, ঘাতক দালালদের বিচার সুনিশ্চিত করা, পিলখানা হত্যা মামলার সুবিচার নিশ্চিত করা, জঙ্গিদের শিকড় উৎপাটনে ব্যবস্থা নেয়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ, টিপাইমুখ-সমুদ্রবন্দর-এশিয়ান হাইওয়ে বিষয়ে সিদ্ধান্ত নেয়া ইত্যাদি।

সেগুলোকে প্রথম জরুরি বিবেচনা না করে সরকার ও দলের সিনিয়র নীতি-নির্ধারক অনির্ধারিত বিষয় নিয়ে কেন ব্যস্ত হচ্ছেন তা কারও বোধগম্য হচ্ছে না। রাষ্ট্রে সমস্যার কমতি নেই। জঙ্গিরা নানা ধরনের হুমকি দিয়েই যাচ্ছে। বেসামরিক বিমান মন্ত্রী জিএম কাদেরকে সরাসরি তার মোবাইলে মেসেজ দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। জাতীয় প্রেসক্লাবে বোমা হামলার হুমকি দিয়ে ফোন করা হয়েছে গোয়েন্দা সংস্থাকে। মোট কথা দেশে বেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য একটি মহল তৎপর রয়েছে।

তিন.

এদিকে নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন আবদুল মান্নান ভুঁইয়া ও আশরাফ হোসেনরা। তারা আগামী ঈদুল ফিতরের পরই দলের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন। এর পেছনেও সরকারের ইঙ্গিত আছে বলে মনে করছে বর্তমান বিএনপি নেতৃত্ব। খন্দকার দেলোয়ার বারবার বলছেন, সরকার বিএনপি ভাঙার ষড়যন্ত্র করেই যাচ্ছে।

নতুন দল বিএনপির কোন ক্ষতি করতে পারবে না বলে জানিয়েছেন বিএনপিরা যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম খান। তার মতে, সংস্কারবাদীরা অতীতে সুবিধা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

এই বিষয়টি বাংলাদেশে খুবই স্পষ্ট যে, বেগম খালেদা জিয়া নির্ভর বিএনপি এবং শেখ হাসিনা নির্ভর আওয়ামী লীগই বাংলাদেশে প্রধান দুই রাজনৈতিক শক্তি। এই বলয় থেকে বেরিয়ে গিয়ে কেউ সুবিধা অতীতে কতে পারেননি, ভবিষ্যতেও পারবে না।

বরং দেখা যাচ্ছে দলের ভেতরে থেকে খালেদা জিয়া কিংবা শেখ হাসিনার বশ্যতা স্বীকার করেই একটি মহল দলকে বিভিন্ন বিতর্কিত করার চেষ্টা করে। ২০০১-০৬ সালে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে সাকা চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, লুৎফুজ্জামান বাবর, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদসহ আরও কিছু নেতা চারদলীয় জোটের সরকারের ব্যাপক ক্ষতি করেছিলেন।

আর বর্তমান সরকারের সময়েও শেখ সেলিম বনাম কে এম সফিউল্লাহ, এইচটি ইমাম বনাম সুরঞ্জিত সেনগুপ্ত বিতর্ক ও সরকারকে নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এতে রাষ্ট্রের জনগণের কোন লাভ তো হচ্ছেই না বরং তারা হতাশ হচ্ছেন। ভূলুণ্ঠিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন।

এটা খুব স্পষ্ট মনে রাখতে হবে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অহঙ্কার যে কোন সরকারের জন্যই ক্ষতির কারণ হয়, হতে পারে। মহাজোটকে যে বৃহৎ জনগোষ্ঠী ভোট দিয়েছে। তাদের একটি অংশ তরুণ প্রজন্ম। এই প্রজন্ম জাতিরজনক বঙ্গবন্ধু মুজিবের চেতনায় উদ্বুদ্ধ হয়েছে- তা বলেই সরকার তার দায়িত্ব শেষ করতে পারে না। পারার কথাও নয়। বরং এজেন্ডাগুলো বাস্তবায়নের মাধ্যমেই জন প্রত্যাশার প্রতি সম্মান দেখা হবে। ১৯৯৬ সালের নির্বাচনে জেতার পরও শেখ হাসিনার সরকার অনেক কিছু করতে পারত। কিন্তু করেনি। বরং বহুদলীয় সরকারের নামে আনোয়ার হোসেন মঞ্জু আর আ.স.ম রবকে মন্ত্রিত্ব দিয়ে ভুলই করেছিল। সময় থাকতে সতর্ক না হলে সরকার ক্ষতিগ্রস্ত হবে, সন্দেহে নেই।
নিউইয়র্ক , ১ সেপ্টেম্বর ২০০৯
--------------------------------------------------------------------
দৈনিক সংবাদ। ৪ সেপ্টেম্বর ২০০৯ শুক্রবার প্রকাশিত

ছবি - মার্ক ইভান্স
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×