সংখ্যা । ঈদ সংখ্যা মানেই পড়ার আনন্দ। নতুন কে স্পর্শ করার আনন্দ।
একটি আনকোরা লেখা সবসময়ই পাঠকে জানান দিয়ে যায় লেখার সমকাল।
ঈদে পঠন পাঠনে অনেকেই সময় কাটান। টিভি দেখার অভ্যাসে নতুন
প্রাণ এনেছে স্যাটেলাইট চ্যানেল। আমাদের টিভিতে তিনটি বাংলা চ্যানেল। চ্যানেল আই , এনটিভি, একুশে । কোনটা বাদ দিয়ে কোনটা দেখা যাবে ! রিমোট ঘুরাতে ঘুরাতেই যায় দশ মিনিট।
তারচে' বরং পঠন কেই শ্রেয় মনে করি আমি। পড়া যায় পাতাল রেলে বসেও। কাজে যেতে- আসতে দু ঘন্টা - আমার পড়ার বড় ভালো সময়।
''দৈনিক ভোরের কাগজ '' এর ঈদ সংখ্যায় আমার একটা কবিতা যাচ্ছে।
জানালেন সুহৃদ সাহিত্য সম্পাদক।
কয়েকটি ঈদ সংখ্যা পাবার আশা করছি ।
কে কি পড়বেন - এই ঈদে ?
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



